মোটা হওয়ার জন্য বার বার রিজেকশন! অবশেষে শিকে ছিঁড়ল অনামিকার? - Bengali News | Actress Anamika Chakraborty comes back to serial mithijhora - 24 Ghanta Bangla News
Home

মোটা হওয়ার জন্য বার বার রিজেকশন! অবশেষে শিকে ছিঁড়ল অনামিকার? – Bengali News | Actress Anamika Chakraborty comes back to serial mithijhora

Spread the love

অনামিকা চক্রবর্তী নামটা শুনলে এখনও দর্শকের মনে পড়ে যায় ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের কথা। ডঃ উজান আর ডঃ হিয়ার প্রেমের গল্প। সেই সিরিয়াল থেকেই অনামিকার প্রতি দর্শকের ভালবাসা তৈরি হয়েছে। তবে এই সিরিয়ালের পর থেকে সে ভাবে আর নায়িকাকে ছোট পর্দায় দেখা যায়নি। অনেকের মনেই প্রশ্ন ছিল।

কোথায় হারিয়ে গেলেন তিনি। তবে মাঝে সান বাংলার একটি সিরিয়ালে দেখা গিয়েছিল অনামিকাকে। তবে সেই সিরিয়ালের মাধ্যমে ততটা জনপ্রিয়তা পাননি নায়িকা। যেটা ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালটিতে অভিনয় করার সময় পেয়েছিলেন তিনি। মাঝে নায়িকা নিজের ক্ষোভের কথাও জানিয়েছিলেন সমাজমাধ্যমের পাতায়। একটা সময় মানসিক অবসাদের মধ্যেও কাটাতে হয়েছে তাঁকে। এমনটাই শোনা যায়। বিভিন্ন ওষুধ খাওয়ার ফলে তাঁর চেহারাতেও পরিবর্তন এসেছিল। যা আরও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

এক সময় অনামিকা বলেছিলেন, “মোটা হয়ে গিয়েছি বলে কাজ কম আসছে। ” বেশ অনেক দিন পরে ‘মিঠিঝোরা’ সিরিয়ালে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রোমো। যেখানে দেখা যাচ্ছে অসুস্থ অনামিকা সিরিয়ালের নায়ক অনির্বাণের কাছে তাঁর মেয়ের জন্য আশ্রয় চাইছে। প্রোমো দেখে কিছুটা আন্দাজ করা যায় যে অনামিকার চরিত্রের জন্য আবারও হয়তো ঝড় আসতে চলেছে অনির্বাণ এবং রাইয়ের সংসারে।

নায়কের প্রথম স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। অনেকে ধরেই নিয়েছেন হয়তো ধূসর চরিত্রে দেখা যাবে তাঁকে। কিছু দিন আগেই তাঁর গলায় শোনা গিয়েছিল আক্ষেপের স্বর। তিনি বলেছিলেন, “আমাকে ক্রমাগত ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমাকে দেখেই ওরা বলে মোটা হয়ে গিয়েছ। রোগা না হলে স্ক্রিনে ভাল লাগবে না। কারণ ওরা এটাই বিশ্বাস করতে চায়। যে রোগা মানেই সে সুন্দর। রোগা না হলে অভিনেত্রী হওয়া যায় না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *