জোর করে তুলেছিল ছবি! যুবতীকে গাড়িতে তুলে ‘গণধর্ষণ’, বেদম মারধর পুরুষসঙ্গীকেও – Bengali News | Pune Woman Physically Assaulted by 2 men Posing as Activist, Beats Male Partner too
ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে পুলিশ।Image Credit source: ANI
পুণে: আরজি করের ঘটনা সাড়া ফেলে দিয়েছিল দেশজুড়ে। তিলোত্তমার বিচার চেয়ে এখনও প্রতিবাদ-আন্দোলন চলছে। এরই মধ্যে ফের গণধর্ষণ। এবার গণধর্ষণের শিকার ২১ বছরের যুবতী। মারধর করা হল তাঁর সঙ্গে থাকা পুরুষ সঙ্গীকে। শোরগোল পড়ে গিয়েছে গোটা ঘটনায়।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেয়। বৃহস্পতিবার রাতে পুণের বোপদেব ঘাটে ওই যুবতী তাঁর বন্ধুর সঙ্গে বসেছিলেন। হঠাৎ গাড়ি নিয়ে হাজির হয় দুই যুবক। তাঁরা নিজেদের সমাজকর্মী বলে পরিচয় দেয়। ওই যুবক-যুবতীকে বলে যে এখানে যুগলদের বসা নিষিদ্ধ। এরপরই তাঁদের ছবি তোলে।
এই খবরটিও পড়ুন
এই নিয়েই বচসা বেধে যায়। এরপরই যুবতীকে কুৎসিত অঙ্গভঙ্গি ও হুমকি দিতে থাকে। জোর করে যুবতীকে টেনে তোলা হয়। এরপর, দূরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। যুবতীর সঙ্গে থাকা পুরুষসঙ্গীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
#WATCH | Pune gang-rape case | Police team and dog squad carry out investigation at the site of the crime.
An incident of gang rape was reported under Kondhwa PS jurisdiction wherein, a 21-year-old girl and her friend had gone to the Bopdev Ghat area last night, where she was… https://t.co/juvKLaqlPM pic.twitter.com/I0I0GXZicS
— ANI (@ANI) October 4, 2024
ধর্ষণের পর যুবতীকে ওখানেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যুবতীকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। আজ সকালেই পুলিশ বছর ৩৬-র এক যুবককে গ্রেফতার করা হয়। খোঁজ চলছে আরেক অভিযুক্তের।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যুবতীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তাঁর মেডিক্যাল টেস্টও করা হচ্ছে।
