ফেরালেন সলমনের ডাক? ৬৫ কোটির অফার পেয়েও ফিরলেন না দিশা – Bengali News | Disha Vakani turned down offers of crores from Salman Khan’s show, Bigg Boss 18
হিন্দি ধারাবাহিকের জগতে সর্বাধিক চর্চিত ধারাবাহিকই হল তারক মেহেতা কা উল্টা চশমা। দিনের পর দিন এই ধারাবাহিক দর্শক মনে আনন্দ সঞ্চার করে আসছে। TRP-র তালিকাতেও এই ধারাবাহিকের জায়গা ছিল পাকা। তবে একটা সময়ের পর এই ধারাবাহিক থেকে একের পর এক চেনা মুখ সরে যেতে শুরু করে। যাঁরা একটা সময় ধারাবাহিকের মূল আকর্ষণ ছিলেন, তাঁদের মধ্যেই এক অন্যতম নাম হল দিশা ভাকানি। চরিত্রের নাম দয়াবেন। চম্পক লালের পুত্রবধূ। মোটা টাকা পারিশ্রমিক পেতেন তিনি। তবে তিনি অন্যত্র নিজের ভাগ্য যাচাই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রথমে সন্তান হওয়ার কারণে দিশা শো ছাড়েন। চ্যানেলকে জানিয়েছিলেন পরিবারকে সময় দিতে চান। পরবর্তীতে জানিয়েছিলেন, তিনি এবার নতুন কোনও চরিত্রে, নতুন কোনও কাজ করতে চান।
তবে কোথায় দিশা? ২০১৭ সালের পর আর তাঁকে পর্দায় দেখা যায়নি। এবার শোনা গেল ৬৫ কোটি টাকার প্রস্তাবও নাকি ফিরিয়েছেন তিনি। বিগ বস ১৮-তে ডাক পেয়েও নাকি সেখানে যুক্ত হননি অভিনেত্রী। তবে শোনা যায় দিশা নাকি এই রিয়্যালিটি শোয়ের অংশ হতেই চাননি। যদিও এই প্রসঙ্গে অফিশিয়ালি কিছু জানাননি কেউই।
প্রসঙ্গত, পরিবারকে সময় দেবেন বলে, আর অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি পর্দা ছাড়েন তিনি। যদিও সেই সময় তারক মেহতা কা উল্টা চশমা থেকে অনেকেই সরে যেতে শুরু করেছিলেন। প্রযোজকের সঙ্গে বেশ কিছু সমস্যার কথাও সামনে উঠে আসতে দেখা যায়। তবে বর্তমানে সেসব অতীত। ভক্তদের এখন একটাই দাবি, পর্দায় ফিরতে হবে দয়াবেনকে। সে প্রসঙ্গেও কিছু জানাননি দিশা।