সৌরভের সঙ্গে ডিভোর্স হয়েছে প্রায় ৫ বছর, তাও কেন সিঁথিতে সিঁদুর দেন মধুমিতা? - Bengali News | Why madhumita sarcar puts sindur on her forhead - 24 Ghanta Bangla News
Home

সৌরভের সঙ্গে ডিভোর্স হয়েছে প্রায় ৫ বছর, তাও কেন সিঁথিতে সিঁদুর দেন মধুমিতা? – Bengali News | Why madhumita sarcar puts sindur on her forhead

Spread the love

ইদানীং তাঁকে যত না শুটিং ফ্লোরে দেখেন দর্শক, তাঁর থেকেও বেশি দেখা যায় ঠাকুরের স্থানে। ইদানীং নায়িকার ভগবানের প্রতি বিশ্বাস নাকি আরও বেড়ে গিয়েছে। অভিনেত্রী মধুমিতা সরকারের ইনস্টাগ্রামের ভিডিয়ো ছবি দেখলে এমনটাই মনে হচ্ছে। আজকাল সুযোগ পেলেই নায়িকা যাচ্ছেন শিবের স্থানে। যা দেখে অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কেন আচমকা মহাদেবের মন্দিরে যাওয়া বাড়িয়ে দিয়েছেন নায়িকা? সেই উত্তর যদিও দেননি অভিনেত্রী।

তবে এর মধ্যেও নতুন প্রশ্ন তৈরি হয়েছে। বেশ কিছু ভিডিয়োয় দেখা গিয়েছে নায়িকার সিঁথিতে সিঁদুর। তার পরেই শুরু নানা প্রশ্ন। কেউ কেউ প্রশ্ন করেছেন সৌরভ চক্রবর্তীর সঙ্গে তো তাঁর ডিভোর্স হয়ে গিয়েছে অনেক দিন হল। তার পরেও সিঁথিতে কেন সিঁদুর পরেন তিনি? মজার ছলে সেই উত্তর দিলেন নায়িকা।

কিছু দিন আগে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর এই ভিডিয়ো। যেখানে দেখা যায় নায়িকা বলছেন, “আমি কেন সিঁদুর পরি? সেটাই আপনাদের সকলের মনে প্রশ্ন!আকাশের দিকে তাকিয়ে তিনি বুঝিয়েছেন যে মহাদেবের সঙ্গে তিনি বিয়ে করেছেন।” নায়িকা যে শিব ভক্ত সে কথা সকলের জানা। সেই কারণেই যে তিনি সিঁথিতে সিঁদুর পরেন সেই কথাও স্পষ্ট করলেন অভিনেত্রী। ইদানীং নায়িকা কাজ ছাড়া আধ্যাত্মিক দিকে মন দিয়েছেন। ঝুলিতেও রয়েছে বেশ কিছু কাজ। এই মুহূর্তে পথিকৃত্‍ বসু পরিচালিত ছবির শুটিং করছেন নায়িকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *