শাহরুখের পাশে ভিকি তো শিশু, ১৩ বছর আগের এ কোন ছবি এল সামনে - Bengali News | Shah rukh khan and vicky kaushal 13 years back picture goes viral - 24 Ghanta Bangla News
Home

শাহরুখের পাশে ভিকি তো শিশু, ১৩ বছর আগের এ কোন ছবি এল সামনে – Bengali News | Shah rukh khan and vicky kaushal 13 years back picture goes viral

Spread the love

শাহরুখ খান ও ভিকি কৌশল, এই দুই নাম সোশ্যাল মিডিয়ায় পলকে ভাইরাল হতে দেখা যাচ্ছে। কারণ একটাই, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গিয়েছে আইফা ২০২৪ অ্যাওয়ার্ড। যার মঞ্চে এবার সঞ্চালনায় শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশলকে। আইফার সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক দীর্ঘ দিনের। বছরের পর বছর শাহরুখ খান এই মঞ্চে সঞ্চালনা করেছেন। হাত ভাঙা নিয়েও মঞ্চ কাঁপিয়েছেন তিনি। তবে এবার ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে সকলের নজর কাড়লেন কিং খান। তবে এই মুহূর্ত ভিকি কৌশলের কাছে স্বপ্নের মতো। তা নিয়ে মুখ খুলতেও দেখা যায় তাঁকে।

সে রাতের অভিজ্ঞতার পর ভিকি কৌশল নিজেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘স্টেজে পারফরমেন্স এবং সঞ্চালনার মাধ্যমে ওঁকে ম্যাজিক তৈরি করতে দেখে বড় হয়েছি। সেই থেকে গতকাল রাতে (আইফার রাত) একই স্টেজে দুজনে। আর সেই ম্যাজিকের অংশ হলাম আমিও। অনেকগুলো স্বপ্ন পূরণ হয়ে গেল। ধন্যবাদ শাহরুখ স্যার। আপনার মতো না কেউ আছে, আর না কেউ হবে।’

শাহরুখের সঙ্গে কখনও হাসি মজা করছেন, কখনও আবার তাঁকে দেখা গেল ও অন্তায়া গানে নাচতে। সেই ভিডিয়ো থেকে ছবিকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন সকলে। পাশাপাশি সেই সোশ্যাল মিডিয়ায় আবার খুঁজে আনল ১৪ বছর আগের ছবি। শাহরুখ তখন অভিনেতা, বলিউডের স্টার। ভিকি তখন ছোট্ট ছেলে, শাহরুখের পাশে দাঁড়িয়ে তুলেছিলেন ছবি। সেদিন থেকে আজ, আইফা মঞ্চ, ভিকির আবেগে সুর মিলিয়ে নেটিজ়েনরাও ভাইরাল  করছে তাঁর ফ্যান মোমেন্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *