Mamata Banerjee: রামমন্দির উদ্বোধনের দিন হাজরা থেকে পার্ক সার্কাস ‘সম্প্রীতি মিছিলে’ হাঁটবেন মমতা – Bengali News | TMC Supremo Mamata Banerjee calls for a rally on 22 January at Kolkata
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
কলকাতা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন। গোটা দেশে সেদিন অকাল দীপাবলি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলের ডাক দিলেন মমতা। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন তিনি। যেদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, সেদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন মমতা। আর তারপর কলকাতার রাজপথে মেগা সংহতি মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী। সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিল হবে বলে জানালেন তিনি। মিছিল শেষে বক্তব্য রাখবেন মমতা।
শুধু শহর কলকাতাতেই নয়, সেদিন গোটা রাজ্যজুড়ে সংহতির বার্তা নিয়ে এই সম্প্রীতি মিছিল করবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ২২ জানুয়ারি কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলায় প্রতিটি ব্লকে সবাইকে নিয়ে সম্প্রীতি মিছিল করতে তৃণমূল।
বিস্তারিত আসছে…