Nusrat Jahan: নুসরতকে হাজিরা দিতেই হবে, জানিয়ে দিল আদালত – Bengali News | Flat Fraud Case MP Nusrat Jahan in trouble in court
তারকা-সাংসদ নুসরত জাহান। Image Credit source: TV9 Bangla
কলকাতা: ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তি বাড়ল নুসরত জাহানের। নিম্ন আদালতে ধাক্কা বসিরহাটের সাংসদের। নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে। আলিপুর জজ কোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। এর আগে যতবার আলিপুরের আদালতে ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানি হয়েছে, নানা কারণ দেখিয়ে হাজির থাকেননি নুসরত জাহান। তবে মঙ্গলবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতকক্ষে আসতেই হবে এই তারকা-সাংসদকে। এরপর যেদিন মামলার শুনানি হবে, হাজির হতে হবে নুসরতকে। এর আগে নুসরত নিজে না এসে, তাঁর আইনজীবীকে পাঠিয়েছেন আদালতে। এবার আর তা সম্ভব না।
সবিস্তারে আসছে…