আলিয়া বনাম ঐশ্বর্য! প্যারিস ফ্যাশন শো-তে তাক লাগালেন কে? - Bengali News | Aishwarya Rai Bachchan or Alia Bhatt who do you think looks best in paris fashion week - 24 Ghanta Bangla News
Home

আলিয়া বনাম ঐশ্বর্য! প্যারিস ফ্যাশন শো-তে তাক লাগালেন কে? – Bengali News | Aishwarya Rai Bachchan or Alia Bhatt who do you think looks best in paris fashion week

এক নায়িকা বহু বছর ধরে এই মঞ্চ আলোকিত করছেন। আর অন্য জন প্রথম বার হাঁটলেন এই মঞ্চে। প্যারিস ফ্যাশন উইকে বলিউডের জয়জয়কার। প্যারিস ফ্যাশন উইক বিশ্বের অন্যতম বড় ইভেন্ট। এই মঞ্চে হাঁটার আমন্ত্রণ যে সবাই পায় তেমনটা নয়। বহু বছর ধরে এই ফ্য়াশন শো-এ ব়্যাম্প মাতিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আলিয়া ভাট। নায়িকার বৃহস্পতি যেন তুঙ্গে। যেমন অভিনেত্রী হিসাবে চারিদিকে তাঁর প্রশংসা।

তেমনই আবার প্রযোজক হিসাবেও একের পর এক হিট ছবি তৈরি করে চলেছেন। এবার নিজের রূপে মঞ্চ মাতালেন নায়িকা। ব়্যাম্পে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মানানসই মেটালিক সিলভার বাস্টিয়ারে নজর কেড়েছিলেন নায়িকা। সেই সঙ্গে হালকা মেকআপে তাঁর সৌন্দর্য যেন আরও এক ধাপ বাড়িয়ে দেয়। খুব সাবলীল ভাবে হাঁটতে দেখা যায় তাঁকে। মঞ্চে হাঁটতে হাঁটতে দর্শকের দিকে হাত নাড়েন চুমু ছুড়ে দেন।

অন্য দিকে ঐশ্বর্যকে দেখা যা টকটকে লাল পোশাকে। ঢিলে স্যাটিনের একটি লাল গাউনে দেখা যায় অভিনেত্রীকে। সেই সঙ্গে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। প্রতি বছরই ঐশ্বর্যর দিকে নজর থাকে সবার। যে এ বছর ঠিক কী ভাবে তাক লাগাবেন নায়িকা। এবারেও নিরাশ করেননি। তবে ঐশ্বর্য এবং আলিয়ার অনুরাগীদের মধ্যে একটা প্রতিযোগিতা তো ছিলই। কেউ লিখছেন তাঁদের প্রিয় নায়িকাকে বেশি ভাল লাগছে। আবার অন্য পক্ষ বলছে বেশি ভাল দেখাচ্ছে তাঁদের প্রিয় নায়িকাকে। ঐশ্বর্যও ব়্যাম্পে উঠে চুমু ছুড়ে দেন সকলের দিকে। ঐশ্বর্য নাকি আলিয়া তাঁর সৌন্দর্য বেশি ভাল লাগাল দর্শককে। এখন সেটাই জানার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *