World's Brightest Student: মাত্র ৯ বছর বয়সে 'বিশ্বের উজ্জ্বলতম' ছাত্রী ভারতীয়-বংশোদ্ভূত কন্যা - Bengali News | Indian origin school girl In World's Brightest student list - 24 Ghanta Bangla News
Home

World’s Brightest Student: মাত্র ৯ বছর বয়সে ‘বিশ্বের উজ্জ্বলতম’ ছাত্রী ভারতীয়-বংশোদ্ভূত কন্যা – Bengali News | Indian origin school girl In World’s Brightest student list

Spread the love


Indian-origin student: ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলের ছাত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রেশা চক্রবর্তী। সোমবারই জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলেই দেখা যায়, একেবারে বিশ্বের সেরা ছাত্রীর তালিকায় উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত এই বালিকা। এই প্রতিযোগিতা যথেষ্ঠ কঠিন।

World's Brightest Student: মাত্র ৯ বছর বয়সে 'বিশ্বের উজ্জ্বলতম' ছাত্রী ভারতীয়-বংশোদ্ভূত কন্যা

বিশ্বের উজ্জ্বলতম ছাত্রীর তালিকায় ভারতীয় বংশোদ্ভূত প্রেশা চক্রবর্তী।Image Credit source: PTI


|
Updated on: Jan 16, 2024 | 9:54 AM




ওয়াশিংটন: বিশ্বের সবচেয়ে মেধাবী ছাত্র-ছাত্রীর তালিকায় নাম উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত বালিকার। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রেশা চক্রবর্তী বিশ্বের উজ্জ্বলতম ছাত্রীর শিরোপা পেয়েছে। জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতায় মোট ৯০টি দেশের ১৬ হাজার পড়ুয়ার মধ্যে মাত্র ৯ বছর বয়সেই এই শিরোপা জিতে নিল প্রেশা।

ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলের ছাত্রী প্রেশা। সোমবারই জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলেই দেখা যায়, একেবারে বিশ্বের সেরা ছাত্রীর তালিকায় উঠে এসেছে ভারতীয় বংশোদ্ভূত এই বালিকা। এই প্রতিযোগিতা যথেষ্ঠ কঠিন। প্রতি বছর ৩০ শতাংশের কম প্রতিযোগী এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। স্বাভাবিকভাবেই প্রেশার উজ্জ্বলতম ছাত্রীর তকমা পাওয়া ভারতীয়দের কাছেও যথেষ্ট গর্বের।

এই খবরটিও পড়ুন

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *