Weather Update: কনকনে ঠান্ডার দোসর এবার বৃষ্টি, আজ থেকেই বৃষ্টি হবে এইসব জায়গায়... - Bengali News | Weather update of south bengal north bengal winter rain forecast - 24 Ghanta Bangla News
Home

Weather Update: কনকনে ঠান্ডার দোসর এবার বৃষ্টি, আজ থেকেই বৃষ্টি হবে এইসব জায়গায়… – Bengali News | Weather update of south bengal north bengal winter rain forecast

Spread the love

কলকাতা: সংক্রান্তির আগে থেকে হঠাৎই হাওয়া বদল বঙ্গে। জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চল তো কাঁপছেই, কলকাতা-সহ শহরতলির অবস্থা একইরকম। ভোরের দিকে কিংবা সন্ধ্যার পর কুয়াশা ঢাকছে চারপাশ। আকাশও মেঘলা। কখনও সখনও রোদের উঁকি। সকলেই বলছেন, ঠান্ডাটা একটু কমলে ভাল হয়।

হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ইতি পড়তে চলেছে জাঁকিয়ে শীতে। দ্রুত হাওয়া বদলের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। আজ মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলে।

বুধবার ও বৃহস্পতিবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের বৃষ্টিতে আলু ও সব্জি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ফলে আজ থেকে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমার আশা নেই।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *