নির্বাচনের আগেই বড় অঘটন, মাতৃহারা সায়নী ঘোষ, শোকে পাথর যুবনেত্রী - Bengali News | Tmc leader Saayoni Ghosh lost her mother due to heart attack - 24 Ghanta Bangla News
Home

নির্বাচনের আগেই বড় অঘটন, মাতৃহারা সায়নী ঘোষ, শোকে পাথর যুবনেত্রী – Bengali News | Tmc leader Saayoni Ghosh lost her mother due to heart attack

Spread the love

মাতৃহারা সায়নী ঘোষ, শোকে পাথর যুবনেত্রী

২০২৪ লোকসভা নির্বাচনের আগেই বড় অঘটন অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের পরিবার। মা’কে হারালেন সায়নী। সোমবার বিকেলে শহরের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন সায়নীর মা সুদীপা ঘোষ। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী-নেত্রীর মা। গত রবিরার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসার সেভাবে সুযোগ না দিয়েই এ দিন বিকেলে চলে গেলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর হৃদরোগে আক্রান্ত হন সুদীপা দেবী। ঘটনায় ভেঙে পড়েছেন সায়নী। ২০২৪ তাঁর রাজনৈতিক কেরিয়ারে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। সামনেই নির্বাচন, তার আগেই জীবনের অন্যতম প্রধান স্তম্ভকে হারিয়ে শোকবিহ্বল তিনি।

(বিস্তারিত আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *