Jammu & Kashmir Assembly Election 2024 Phase 1 Voting Day Live Updates: বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবার ভোট জম্মু-কাশ্মীরে, কেমন সাড়া মিলছে? – Bengali News | Jammu and Kashmir Assembly Election 2024 Phase 1 Voting Day Live Updates; BJP Congress PDP polling percentage latest news in Bengali
জম্মু-কাশ্মীরে চলছে ভোটগ্রহণ।Image Credit source: ANI
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বাচন হচ্ছে উপত্যকায়। আজ, বুধবার থেকে শুরু জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। মোট তিন দফায় ভোট হবে জম্মু-কাশ্মীরে। আজ, ১৮ সেপ্টেম্বর প্রথম দফার ভোট গ্রহণ। মোট ২৪টি আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় দক্ষিণ কাশ্মীর অঞ্চলের ১৬টি আসনে এবং জম্মু অঞ্চলের ৮টি আসনে ভোট হচ্ছে। প্রায় ২৩.২৭ লক্ষ ভোটার ২১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ২০১৯ সালে সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবার ভোট হতে চলেছে। হাইভোল্টেজ এই নির্বাচন যাতে সুষ্ঠভাবে হয়, তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা।
জম্মু ও কাশ্মীরে প্রথম দফায় যে 24টি আসনের জন্য নির্বাচন হচ্ছে, তার মধ্যে 16টি আসন দক্ষিণ কাশ্মীরের। পাম্পোর, ত্রাল, পুলওয়ামা, রাজপোরা, জৈনাপোরা, শোপিয়ান, ডিএইচ পোরা কুলগাম, দেবসার, ডোরু, কোকেরনাগ, অনন্তনাগ পশ্চিম, অনন্তনাগ, শ্রীগুফওয়ারা-বিজভেরা, শাঙ্গাস-অনন্তনাগ পূর্ব এবং পাহলগাম আসন অন্তর্ভুক্ত।