Birbhum: গুজরাটে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হোটেল ম্যানেজমেন্টের ছাত্রীর - Bengali News | Birbhum An unusual death of a hotel management student while studying in Gujarat - 24 Ghanta Bangla News
Home

Birbhum: গুজরাটে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হোটেল ম্যানেজমেন্টের ছাত্রীর – Bengali News | Birbhum An unusual death of a hotel management student while studying in Gujarat

Spread the love

বীরভূম:  তিলোত্তমা কাণ্ডের মধ্যে ফের অস্বাভাবিক মৃত্যু হোটেল ম্যানেজমেন্ট ছাত্রীর। ছাত্রীর বাড়ি বীরভূমের সিউড়িতে।  গুজরাটের একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে পড়তে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ছাত্রীর নাম পিয়া দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিউড়ির মল্লিক গুণ পাড়ার বাসিন্দা পিয়া দাস হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং করতে গিয়েছিলেন গুজরাটে। পরিবারের দাবি, গত ১২সেপ্টেম্বর হঠাৎ তাঁদের কাছে গুজরাটের ওই কলেজ কর্তৃপক্ষের তরফে একটি ফোন করা হয়।

পরিবারের দাবি, ফোনে বলা হয়, তাঁদের মেয়ে আত্মঘাতী হয়েছেন। বাড়ির লোক সেখানকার স্থানীয় থানায় যোগাযোগ করে মেয়েটির মৃতদেহ গিয়ে নিয়ে আসেন।  সোমবার রাতে সিউড়ির বাড়িতে নিয়ে আসা হয়েছে ওই ছাত্রীকে। পরিবার গুজরাটের স্থানীয় থানার পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছে। অভিযোগ তুলেছে হোটেল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও। পরিবারের দাবি, কেবলমাত্র অস্বাভাবিক মৃত্যু বলে দায় এড়িয়ে যাওয়া হয়েছে। সঠিক তদন্তের দাবি জানাচ্ছে পরিবার।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *