Aaradhya Bachchan: 'স্কুলে যায় না আরাধ্যা!' হঠাৎ কী কারণে এই প্রশ্নে তোলপাড় নেটপাড়া? - Bengali News | Netizens questions on aaradhya bachchan school how she manage - 24 Ghanta Bangla News
Home

Aaradhya Bachchan: ‘স্কুলে যায় না আরাধ্যা!’ হঠাৎ কী কারণে এই প্রশ্নে তোলপাড় নেটপাড়া? – Bengali News | Netizens questions on aaradhya bachchan school how she manage

Spread the love

আরাধ্যা বচ্চন, বলিউডের অন্যতম স্টারকিড। বচ্চন পরিবারের উত্তরসূরী বলে কথা। এখানেই শেষ নয়, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের এই কন্যাকে নিয়ে সর্বদাই চর্চা থাকে তুঙ্গে। কী তার মা-বাবার সম্পর্ক? কার সঙ্গে থাকছে আরাধ্যা? কেন তাকে অভিষেক বচ্চনের সঙ্গে দেখা যায় না! সব মিলিয়ে নিত্যদিন আরাধ্যা বচ্চনকে ঘিরে জল্পনা থাকে তুঙ্গে। কখনও তার হেয়ারস্টাইল, কখনও আবার বিমান বন্দর থেকে ভাইরাল তার ছবি। তবে মেয়ে স্কুল যাচ্ছে কখন? সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণই দেখা যাচ্ছে তাকে মায়ের হাত ধরে। এরপরই প্রশ্ন তুলল নেটপাড়া। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে যাচ্ছে পার্টিতে, যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, কখনও ট্রেলার লঞ্চে, কখনও আবার ঐশ্বর্যের ব্যক্তিগত কাজে সেই সঙ্গী। মাঝে মধ্যেই বিমান বন্দরে মায়ের হাত ধরে হাজির হচ্ছে সে।

এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় নয়া জল্পনা তুঙ্গে। কেউ লিখলেন, ‘সত্যি এই প্রশ্নটা করতে চাই, আপনারা সকলে ভাবছেন আরাধ্যা কীভাবে স্কুলে যাচ্ছে? অনেক ছাত্রীরই এই সময় পরীক্ষা চলছে। যখনই ঐশ্বর্যকে কোথাও যেতে দেখতে যায়, সঙ্গে থাকে আরাধ্যা।’ আবার কেউ ঐশ্বর্য-আরাধ্যার পক্ষ নিয়ে লিখলেন, ‘লক্ষ্য করে দেখবেন ঐশ্বর্য তখনই ট্রাভেল করেন, যখন আরাধ্যার স্কুল থাকে না। কান-এ ঐশ্বর্য সপ্তাহের ছুটির দিনই গিয়েছিলেন।’

একদিকে যখন ঐশ্বর্য-আরাধ্যাকে নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই প্রশ্ন উঠছে অভিষেকের সঙ্গে কেন থাকতে দেখা যায় না আরাধ্যা বচ্চনকে। কিছুদিন আগেই অভিষেক নব্যা নন্দা ও অগস্ত্যকে নিয়ে ডিনারে গিয়েছিলেন। তখনও উঠেছিল প্রশ্ন, তাঁর সঙ্গে কেন নেই মেয়ে আরাধ্যা? যদিও বলিউডে বেশ কিছুদিন ধরেই এই গুঞ্জন তুঙ্গে, অভিষেকের সঙ্গে নাকি থাকছে না আরাধ্যা। সে তার মায়ের সঙ্গেই থাকে বর্তমানে। আর সেই কারণেই কি মেয়েকে কাছ ছাড়া করছেন না অভিনেত্রী? উত্তর খুঁজছে নেটপাড়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *