বিয়ের আংটি খুলে ফেললেন ঐশ্বর্য! সত্যিই ডিভোর্স হচ্ছে বচ্চন দম্পতির? – Bengali News | Bollywood actress Aishwarya Rai Bachchan was seen without wedding ring
বিয়ের আংটি খুলে ফেললেন ঐশ্বর্য় রাই বচ্চন। রবিবার সকাল থেকে চর্চা একটাই । অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যর সম্পর্কের আরও অবনতি হল? ইতিউতি আলোচনা এই একটাই। না এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা। মাঝে অনেকগুলো মাস হয়ে গেল শোনা যাচ্ছে বচ্চন পরিবারে অশান্তির আঁচ। দুরত্ব তৈরি হয়েছে জুনিয়র বচ্চন এবং ঐশ্বর্যর মধ্যে।
অনেক দিন হল নাকি অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ ছেড়ে নিজের ফ্ল্যাটে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে থাকছেন রাই সুন্দরী। অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোড়াল হয় মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়েতে। বিয়েবাড়িতে আলাদা আলাদা এসে উপস্থিত হন বচ্চন পরিবার এবং ঐশ্বর্য। সেই জল্পনার আগুনেই যেন এবার আরও খানিকটা ঘি পড়ে গেল। মেয়েকে সঙ্গে নিয়ে দুবাইয়ের এক অনুষ্ঠানে গিয়েছিলেন ঐশ্বর্য। সেখানেই দেখা গেল নায়িকার আঙুলে নেই তাঁর বিয়ের আংটি। নিমেষে ভাইরাল হয় সেই ভিডিয়োও।
এই খবরটিও পড়ুন
যেখানে দেখা যাচ্ছে, নায়িকার পরনে কালো ট্রাউজ়ার এবং কালো টপ। চুল খোলা। হাতে একটি বড় ব্যাগ। অনুষ্ঠানের উদ্যোক্তা এসে নায়িকার হাতে তুলে দেন একটা ফুলে তোড়া। সেখানেই দর্শকের চোখ এড়ায়নি তাঁর আঙুল। বিয়ের আংটি দেখতে না পেয়েই ফের আলোচনা তুঙ্গে। কিছু দিন আগে বিয়ের আংটি ছাড়াই অভিষেককে দেখা গিয়েছিল জনসমক্ষে। ব্যস এই ঘটনার পরেই দুইয়ে দুইয়ে চার করেছে সবাই। ঐশ্বর্য-অভিষেকের বিয়ের জল্পনা যেন আরও কয়েকটা ধাপ এগিয়ে গেল। তবে এই তারকা দম্পতির সম্পর্কের রহস্য কিন্তু এখনও অধরা।