CBI On R G Kar Live: CGO থেকে অভিজিৎকে বার করতেই চটি হাতে তেড়ে এলেন বিক্ষোভকারীরা, বিক্ষোভ স্বাস্থ্যভবনের বাইরেও – Bengali News | Cbi on r g kar live cgo: Stronger movement to interrogate junior doctors,CBI interrogate former OC Abhijit Mondal of Tala police station, any information
আদালতের পথে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলImage Credit source: TV9 Bangla
আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তরফে বারবার দাবি করা হয়েছে, ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। যদিন ঘটনার সময়ে আরজি করে দাঁড়িয়ে সিপি বিনীত গোয়েল দাবি করেছিলেন, কোনও তথ্য প্রমাণ লোপাট করা হয়নি। এইভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় না। টালা থানার প্রাক্তন ওসি-র ভূমিকা উত্থাপিত হয় সুপ্রিম কোর্টেও। ঘটনার এতক্ষণ পর কেন এফআইআর দায়ের করা হয়েছিল? শনিবার একদিকে যখন ভিডিয়ো স্ট্রিমিংয়ের জটিলতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে যায়, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, তখনই কার্যত সিবিআই-এর জোড়া গ্রেফতারি বাড়তি অক্সিজেন জুগিয়েছে তাঁদের।