পিঠে নখের আঁচড়, পড়ুয়ার সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে শিক্ষিকা! বাইরে পাহারায় সহপাঠীরা - Bengali News | US School teacher Arrested for Having Illicit Relation with 16 year Old Student, Other Students on Look out Duty - 24 Ghanta Bangla News
Home

পিঠে নখের আঁচড়, পড়ুয়ার সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে শিক্ষিকা! বাইরে পাহারায় সহপাঠীরা – Bengali News | US School teacher Arrested for Having Illicit Relation with 16 year Old Student, Other Students on Look out Duty

Spread the love

মিসৌরি: পড়ুয়াদের শিক্ষা দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধে। সেই শিক্ষিকাই কি না সম্পর্কে জড়িয়ে পড়লেন পড়ুয়ার সঙ্গে। তাও আবার নাবালক পড়ুয়ার সঙ্গে! স্কুল চত্বরেই চলছিল যৌনতার খেলা। যাতে ধরা না পড়েন, তার জন্য অন্য পড়ুয়াদের পাহারায় থাকত। সব বিষয়টি জানাজানি হতেই গ্রেফতার করা হয় শিক্ষিকাকে। আদালতে অপরাধ স্বীকারও করে নিয়েছেন ওই শিক্ষিকা।

ঘটনাটি ঘটেছে আমেরিকার মিসৌরিতে। ২৬ বছরের এক প্রাক্তন শিক্ষিকা স্কুলেরই এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। নাবালকের সঙ্গে যৌনতা, যৌন হেনস্থা, ধর্ষণ ও শিশুর সুরক্ষা বিপন্ন করার মতো একাধিক চার্জ আনা হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে ওই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। অক্টোবর মাসে তাঁর সাজা ঘোষণা করা হবে, আপাতত তাঁকে গৃহবন্দি বা হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে।

জানা গিয়েছে, ২৬ বছরের ওই শিক্ষিকা ক্লাসে এসে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতেন। এই নিয়ে স্কুলের অন্যান্য শিক্ষকরা অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু ওই শিক্ষিকা বিষয়টি গুরুত্ব দেননি। এইভাবেই ঘনিষ্ঠ হয়ে পড়েন এক পড়ুয়ার সঙ্গে। স্কুলের ড্রাইভওয়েতেই গাড়ির ভিতরে যৌন সম্পর্ক স্থাপন করতেন, ক্লাসের বাকি পড়ুয়ারা তখন পাহারা দিত, যাতে অন্য কেউ দেখে না ফেলে।

এই খবরটিও পড়ুন

স্কুলেরই এক পড়ুয়ার বয়ান অনুযায়ী, যে পড়ুয়ার সঙ্গে যৌনতায় মাতত শিক্ষিকা, সেই কিশোর তাঁর পিঠে আচড়ের দাগের ছবিও সহপাঠীদের দেখিয়েছিল। অন্যদিকে, শিক্ষিকার ফোন ঘেঁটে ওই পড়ুয়ার সঙ্গে গোপন চ্যাট পাওয়া গিয়েছিল। শিক্ষিকা তাঁর বিবাহবিচ্ছেদের জন্য ওই পড়ুয়াকেই দোষারোপ করেছিল বলে জানা গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *