Video Viral: বাবার শেষকৃত্য সেরে ফিরছেন মালাইকা, আচমকাই দরজার সামনে মেজাজ হারান সলমন – Bengali News | Salman Khan Loses Cool At Excited Fans Outside Malaika Arora’s House
গত দুদিন ধরে ঝড়ে বয়ে গেল মালাইকা আরোরার পরিবারে। প্রয়াত হয়েছেন তাঁর বাবা অনীল মেহতা। পুলিশ সূত্রে খবর নিজের বাড়ির ছয়তলা থেকে ঝাঁপ দেওয়ার কারণে মৃত্যু হয় মালাইকার বাবার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছিয়ে গিয়েছিলেন আরবাজ খান। খানিক পরে হাজির হন মালাইকা আরোরার প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরও। এরপর একে একে সেখানে আসেন মালাইকার প্রাক্তন শ্বশুর শাশুড়ি সেলিম খান, সালমা খান এমনকি হেলেনও। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মালাইকাকে। বলিউডের বহু সেলিব্রিটি এদিন মালাইকার পাশে ছিলেন। আচমকাই এই খবর আসায় সকলেই চমকে উঠেছিলেন। বাড়িতে ছিলেন না মালাইকা, তিনি দ্রুত ঘটনা স্থলে পৌঁছে যান। সেখানে ততক্ষণে পৌঁছিয়ে গিয়েছেন আরবাজ খান।
পুলিশের সঙ্গে সহযোগিতা করে সমস্ত কাজ সামলাচ্ছিলেন তিনি নিজেই। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ছবি। এদিন মালাইকার পাশে ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিল গোটা খান পরিবার। প্রাক্তন স্বামীর পরিবারের সকলেই এদিন মালাইকাকে সামলাতে এগিয়ে এসেছিলেন। সময় করে পৌঁছে যান সলমন খানও। তবে সেখানেই হঠাৎই মেজাজ হারিয়ে ফেলেন ভাইজান। কী এমন ঘটেছিল?
মালাইকা সহ বলিউডের স্টারদের একসঙ্গে দেখে বাইরে ততক্ষণে ভক্তদের উচ্ছ্বাস। সকলেই তাঁদের ছবি তুলতে ব্যস্ত। সেই মুহূর্তেই বেরিয়ে আসেন সলমন খান। পরিস্থিতি দেখে যে বিষয়টা মোটেও পছন্দ করেননি তিনি, তা তাঁর আচরণেই স্পষ্ট করে দেয়। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।