Shahrukh-Deepika: কনভয় ছুটিয়ে হাসপাতালে দীপিকার কাছে শাহরুখ, হঠাৎ কী হল! – Bengali News | Shah rukh khan went to meet deepika padukone at hospital
সদ্য মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সুস্থই আছেন। ৮ সেপ্টেম্বর পরিকল্পনা মাফিক সন্তান আসে দীপিকার। খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। জুটির পরিবারে নতুন সদস্য। যদিও এখনও কন্যা সন্তানের মুখ দেখাননি তিনি। তবে অনুষ্কা শর্মার মতো ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আলিয়া ভাটের কন্যা সন্তানকে যেমন সামনে এনেছিলেন এক বছর পর। এক্ষেত্রেও কি অপেক্ষা দীর্ঘ হতে চলেছে! সে উত্তর এখনও মেলেনি। তবে এই নিষেধাজ্ঞা কেবল পাপারাৎজি ও সোশ্যাল মিডিয়ার জন্য। তাই বলে কোনও সেলিব্রিটি সেই তালিকা ভুক্ত নয়।
আর ঠিক সেই কারণেই এবার দীপিকার কাছে পৌঁছে গেলেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় পলকে ভাইরাল হল সেই ছবি। যেখানে শাহরুখ খানকে দেখা গেল কনভয় ছুটিয়ে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ছুটতে। সেখানেই দীপিকার সঙ্গে দেখা করেন কিং। মুখ দেখেন দীপবীরের সন্তানের। রবিবার, ৮ সেপ্টেম্বর কন্যা সন্তান জন্ম নেওয়ার কিছুটা সময়ের পর তাঁরা সোশ্যাল মিডিয়ায় সুখবর জানিয়েছিলেন। তবে মেয়ের নাম কি রাখলেন জুটি, সে খবর এখনও সামনে আসেনি।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়ে ছিলেন তাঁরা সন্তানের পরিকল্পনা করে নিয়েছিলেন অনেক আগেই। তাঁরা নাকি সন্তানের নামের একটি তালিকাও তৈরি করেছিলেন। রণবীর সিং জানিয়েছিলেন, তিনি স্থির করে ফেলেছিলেন, তাঁর সন্তানের নাম। রণবীর সিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি তো নামের একটা লিস্ট তৈরি করছি। সন্তান হলে নাম রাখব সৌর্যবীর সিং।’ সৌর্যবীর নামে সাহস, যিনি সাহসী। শক্তির রূপ। যদিও রণবীর সিং জানিয়েছিলেন তিনি কন্যা সন্তানই চান। তাঁর কথায় কন্যা সন্তান অনেক বেশি পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। আর রণবীর বরাবরই নারী শক্তিতে বিশ্বাসী।