SC On R G Kar: সুপ্রিম কোর্টে উঠল পুলিশের টাকার অফারের বিষয়টি, শুনেই প্রধান বিচারপতির বড় নির্দেশ - Bengali News | Sc on r g kar the issue of the police offer of money came up in the supreme court after hearing the chief justices big order - 24 Ghanta Bangla News
Home

SC On R G Kar: সুপ্রিম কোর্টে উঠল পুলিশের টাকার অফারের বিষয়টি, শুনেই প্রধান বিচারপতির বড় নির্দেশ – Bengali News | Sc on r g kar the issue of the police offer of money came up in the supreme court after hearing the chief justices big order

Spread the love

পুলিশের টাকার অফারের বিষয়টি উল্লেখ বিকাশরঞ্জনেরImage Credit source: Supreme Court

নয়া দিল্লি: তিলোত্তমার বাবা প্রথমেই অভিযোগ করেছিলেন পুলিশের তরফ থেকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের শুনানিতেই সেই বিষয়টি উত্থাপিত হল। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়. বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে বিষয়টি উল্লেখ করেন।

এদিনের শুনানিতে সলিসেটর আইনজীবী প্রথমে ময়নাতদন্তের রিপোর্ট বিকৃত করার অভিযোগ তোলেন। সেই প্রসঙ্গেই আইনজীবী বিকাশরঞ্জন বলেন, “ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই। নিগৃহীতার পরিবার টাকার অফার করা হয়েছিল। যাতে পরিবার পুলিশের সুরেই কথা বলে। এই বিষয়টিও দেখার প্রয়োজন রয়েছে।”

শুনে প্রধান বিচারপতি বলেন, “এবিষয়ে আলাদা করে কোনও স্টেটাস রিপোর্ট দেওয়ার প্রয়োজন নেই। এটা এই মামলারই অংশ।” পরবর্তী রিপোর্টে সিবিআই-কে এই বিষয়টিও উল্লেখ রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সিবিআইকে ফের তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেছেন, “ওপেন কোর্টে কিছু মন্তব্য করতে চাই না। যাতে তদন্তে প্রভাব পড়ে। আগামী সোমবার তদন্তের আবার স্টেটাস রিপোর্ট দিন।” তদন্তে নতুন কী কী তথ্য উঠে এল, তা নিয়ে আগামী সোমবার স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *