সন্তান জন্মের আগে নাম স্থির করে ফেলেছিলেন রণবীর, সবটাই এখন বৃথা, কেন জানেন? – Bengali News | Deepika padukone and ranveer singh not able to give this name to their child
রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এই জুটি বরাবরই চেয়েছিলেন তাঁদের কন্যা সন্তান হোক। বহু আগে থেকেই সন্তানের নামও স্থির করে ফেলেছিলেন। প্রকাশ্যে এনেছিলেন সেই নামও। কিন্তু আজ আর তা রাখা সম্ভব নয়। কেন জানেন? নামটি শুনলেই বুঝতে পারবেন। দীপিকা এক ইভেন্টে এই প্রসঙ্গে মুখ খুলে বলেছিলেন, ‘আমি শিশু ভীষণ পছন্দ করি। আমি যদি এই পেশায় না থাকতাম, তবে এমন কোনও পেশার সঙ্গে নিজেকে যুক্ত রাখতাম, যেখানে শিশুরা আমার চারপাশে ঘুরবে। মৃত্যুর আগে আমি একটা বিষয় করতে চাই, আর তা হল অনেক সন্তানের জন্ম দেওয়া। আমার মনে হয়, সন্তান ছাড়া একটি মানুষ পরিপূর্ণ হয় না। তাই আমি অনেক সন্তানের জন্ম দিতে চাই।’
এক সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়ে ছিলেন তাঁরা সন্তানের পরিকল্পনা করে নিয়েছিলেন অনেক আগেই। তাঁরা নাকি সন্তানের নামের একটি তালিকাও তৈরি করেছিলেন। রণবীর সিং জানিয়েছিলেন, তিনি স্থির করে ফেলেছিলেন, তাঁর সন্তানের নাম। রণবীর সিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি তো নামের একটা লিস্ট তৈরি করছি। সন্তান হলে নাম রাখব সৌর্যবীর সিং।’ সৌর্যবীর নামে সাহস, যিনি সাহসী। শক্তির রূপ। যদিও রণবীর সিং জানিয়েছিলেন তিনি কন্যা সন্তানই চান। তাঁর কথায় কন্যা সন্তান অনেক বেশি পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। তিনি বরাবরই নারী শক্তিতে বিশ্বাসী।
আর সেই স্বপ্নই হল সত্যি, ঘরে এল কন্যা সন্তান। আর তাই সৌর্যবীর নামটি আর রাখা সম্ভবপর নয়। তাই এই নামটি আপাতত তাঁদের তালিকা থেকে বাদ। নবজাতকের নাম যদিও কী রাখতে চলেছেন, বা রাখলেন, তা এখনও সামনে আনেনি জুটি।