Shubman Gill: রাত পোহালেই শুভমন গিলের বিশেষ দিন, বড় সারপ্রাইজ আয়োজন গুজরাট টাইটান্সের - Bengali News | Gujarat Titans arrange Larger Than Life Art Installation to Celebrate Shubman Gill's 25th Birthday - 24 Ghanta Bangla News
Home

Shubman Gill: রাত পোহালেই শুভমন গিলের বিশেষ দিন, বড় সারপ্রাইজ আয়োজন গুজরাট টাইটান্সের – Bengali News | Gujarat Titans arrange Larger Than Life Art Installation to Celebrate Shubman Gill’s 25th Birthday

Spread the love

রাত পোহালেই শুভমন গিলের বিশেষ দিন, বড় সারপ্রাইজ আয়োজন করল গুজরাট টাইটান্স

কলকাতা: শুভমন গিলকে (Shubman Gill) ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলা হয়। বর্তমানে দলীপ ট্রফিতে ব্যস্ত পঞ্জাব তনয়। লক্ষ্য বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজে জায়গা করে নেওয়া। দলীপে ইন্ডিয়া এ টিমকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন। প্রথম ইনিংসে তিনি ৪৩ বলে ২৫ রান করেন। ইন্ডিয়া এ টিমের দ্বিতীয় ইনিংস এখনও হয়নি। আগামিকাল, ৮ সেপ্টেম্বর শুভমন গিলের জীবনের বিশেষ দিন। তার জন্য বড় সারপ্রাইজের আয়োজন করেছে তাঁর আইপিএল টিম গুজরাট টাইটান্স।

আসলে ৮ সেপ্টেম্বর শুভমন গিলের জন্মদিন। ২৫ বছর পূর্ণ করবেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। তাঁর জন্মদিন উপলক্ষ্যে আইপিএল টিম গুজরাট টাইটান্স বিশেষ উদ্যোগ নিয়েছে। রবিবার আমেদাবাদের গোটায় বক্স পার্কে শুভমন গিলের একটি শৈল্পিক প্রতিমূর্তির (Installation Art) উদ্বোধন করা হবে। সেটি কোনও ছবি নাকি তাঁর মূর্তি বা ম্য়ুরাল তা পরিষ্কার নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *