Alapan Banerjee: দায়িত্ব বাড়ল আলাপন বন্দ্যোপাধ্যায়ের, নতুন পদে তিনি – Bengali News | Alapan Bandyopadhyay appointed as chairman of wbidc
আলাপন বন্দ্যোপাধ্যায়।Image Credit source: TV9 Bangla
কলকাতা: দায়িত্ব বাড়ল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। ম্যানেজিং ডিরেক্টর হলেন বন্দনা যাদব। এর আগে নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন রোশনি সেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
বন্দনা যাদব শিল্প দফতরের সচিবের দায়িত্বে রয়েছেন। এবার অতিরিক্ত দায়িত্ব হিসাবে পেলেন পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের পদ। যদিও রোশনি সেনের হাতে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব আসার আগে বন্দনা যাদবই এই পদে ছিলেন। অন্যদিকে রাজ্যের শিল্পোন্নয়নে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলেই তাঁকে চেয়ারম্যান করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।