Left on RG Kar: বামেদের মিছিলে তুমুল উত্তেজনা, ভাঙল ব্যারিকেড, বিমান বললেন, ‘এ মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল…’ – Bengali News | Police barricade broke in leftist march over RG Kar Hospital issue
সত্যজিৎ মণ্ডল ও অরিত্র ঘোষের রিপোর্ট
কলকাতা: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যখন উত্তাল লালবাজার, তখন আরজি করের উদ্দেশ্যে বামেদের বড় মিছিল নামল রাজপথে। কয়েকদিন আগেই রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত বড় মিছিলের ডাক দিয়েছিল বামেরা। সিপিএম সহ বামফ্রন্টের প্রায় সমস্ত শরিক দলকেই এদিন মিছিলে পা মেলাতে দেখা যায়। মিছিলে হাঁটতে দেখা যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রয়েছেন সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ বামফ্রন্টের বরিষ্ঠ নেতৃত্বও। একই সঙ্গে বামেদের ছাত্র-যুব ব্রিগেডকেও এদিন পথে নামতে দেখা যায়। প্রবীণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন তাঁরা। যদিও মিছিলের শুরুতে মূলত মহিলাদেরই দেখা যায়।
বামেদের মিছিল আটকাতে ব্যাপাক পুলিশি নিরাপত্তার ছবিও দেখা যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। শ্যামবাজার মেট্রো গেট সহ পাঁচমাথা মোড় বিরাট পুলিশ বাহিনী। লাঠি,ঢাল,হেলমেট কাদানে গ্যাস নিয়ে প্রস্তুত কলকাতা পুলিশ। প্রস্তুত ব্যারিকেড।
এই খবরটিও পড়ুন
মিছিলে হাঁটতে হাঁটতেই বিমান বসু বলেন, এ মিছিল মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল। একই সুর রবীন দেবের গলাতেও। যদিও মিছিল খান্না মোড়ে মিছিল যেতেই বাধা দেয় পুলিশ। বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। ভেঙে যায় পুলিশের ব্যারিকেড। উঠতে থাকে স্লোগান। বাম সমর্থকদের অনড় দাবি, শ্যামবাজার তাঁরা যাবেনই। তাঁদের কোনওভাবেই আটকানো যাবে না।