Civic Volunteer: ঘণ্টার পর ঘণ্টা পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ সিঁথিতে, অবশেষে গ্রেফতার সেই সিভিক ভলান্টিয়ার – Bengali News | Civic volunteer, who was allegedly drunk arrested after agitation in Sinthir More by rabindra bharati students
পুলিশকে ঘিরে বিক্ষোভ বিটি রোডেImage Credit source: TV9 Bangla
কলকাতা: যাঁরা সাধারণ মানুষকে রক্ষা করবেন, তাঁরাই অভিযুক্তকে সাহায্য করছেন! নিরাপত্তা কি আদৌ আছে? এই প্রশ্ন তুলেই শনিবার ভোর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সকাল থেকে অবরুদ্ধ ছিল বিটি রোডের একটা অংশ। বন্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। পুলিশকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। ওই সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় ব্যারিকেডে ধাক্কা মেরেছিল বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
সবিস্তারে আসছে…