Nabanna Abhijan: নবান্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁদের, মধ্যরাত থেকে হঠাৎই খোঁজ মিলছে না চার ছাত্রের - Bengali News | Nabanna abhijan They played an important role in the Nabanna Abhijan, four students have been missing since midnight - 24 Ghanta Bangla News
Home

Nabanna Abhijan: নবান্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁদের, মধ্যরাত থেকে হঠাৎই খোঁজ মিলছে না চার ছাত্রের – Bengali News | Nabanna abhijan They played an important role in the Nabanna Abhijan, four students have been missing since midnight

নবান্ন অভিযানে জোর তৎপরতাImage Credit source: TV9 Bangla

কলকাতা: নবান্ন অভিযানের আগে খোঁজ মিলছে না চার জন আন্দোলনকারীর। নবান্ন অভিযানের আগে বড় অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চার আন্দোলনকারীর গ্রেফতারির আশঙ্কা করেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে তা পোস্টও করেছেন। শুভেন্দু জানিয়েছেন, চার আন্দোলনকারীর নাম
শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। হাওড়ায় স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেট বিতরণের দায়িত্বে ছিলেন চার জন। হঠাৎ করে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। এমনকি ফোনেও তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর।

নবান্ন অভিযানের ঠিক আগেই শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন আশঙ্কা প্রকাশ করে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি চার জন আন্দোলনকারীর কিছু হয়, তাহলে তার দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের। ওই চার জনকে পুলিশ গ্রেফতার কিংবা আটক করেছে বলে খবর।

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই আন্দোলনের সামনের সারিতে দেখা গিয়েছে প্রবীর দাস, শুভঙ্কর হালদার ও সায়ন লাহিড়িকে। কিন্তু শুভেন্দু অধিকারী যে চার জনের কথা উল্লেখ করেছেন, তাঁরাও এই আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে দাবি।

নবান্ন অভিযান রুখতে জোর কদমে প্রস্তুত পুলিশও। বিভিন্ন জায়গায় প্রতিবাদীদের ঠেকাতে মজুত রাখা হচ্ছে পাঁচটি জলকামান। পাঁচ জায়গায় মোতায়েন থাকবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। নজরদারি চলবে ড্রোনের মাধ্যমেও।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *