Video: দাউদাউ করে জ্বলছে বহুতলের ৬ তলা থেকে ১৮ তলা, দেখুন ভিডিয়ো – Bengali News | Fire breaks out from a building upto 18th floor at Dombivali maharashtra video in social media
মুম্বইয়ের বহুতলে আগুন।Image Credit source: twitter
মুম্বই: সকাল ১১টায় আগুন লেগেছিল। তারপর ৫ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও জ্বলছে মুম্বইয়ের দোম্বিভিলির বহুতলটি। ৬ তলা থেকে আগুন একেবারে পৌঁছে গিয়েছে ১৮ তলায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। যুদ্ধকালীন তৎপরতায় বহুতলটি খালি করা হচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ দোম্বিভিলি পূর্ব এলাকার লোধা পালাভা টাউনশিপে একটি নির্মীয়মাণ বহুতলের ৬ তলায় প্রথম আগুন লাগে। তারপর কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছল পুলিশ ও দমকল বাহিনী। তড়িঘড়ি বহুতলটি খালি করা হয়। তারপর দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন বহুতলের উপরের দিকে ছড়িয়ে পড়ে।
এই খবরটিও পড়ুন
বহুতলের একাংশের উপরের তলগুলি থেকে দাউদাউ করে আগুন বেরোনোর ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দমকলের ইঞ্জিনের জল উপরের তলগুলি পর্যন্ত পৌঁছতে পারছে না। আগুন আশপাশেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই বহুতলটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
#BiggBossTamil7 #BitcoinETF#BitcoinEFT #Bitcoin #wipro#marketupdates #sensex #StockMarketindia #investing
Massive fire broke out at in a high-rise building in Mumbai’s Dombivali, 6 floors set ablaze😳😳#Mumbai 🔥🔥 pic.twitter.com/xiOi5zaMzQ
— Pardeep Kumar (@pardeep5889) January 13, 2024