LIVE: ডুরান্ড ডার্বি বাতিল, কিন্তু প্রতিবাদ নয়; বিচার চেয়ে একজোট প্রতিপক্ষরা – Bengali News | Durand Derby cancelled, Mohun Bagan and East Bengal Fans are going to protest in Salt Lake stadium for RG Kar Case, see live updates
LIVE: ডুরান্ড ডার্বি বাতিল, কিন্তু প্রতিবাদ নয়; বিচার চেয়ে একজোট প্রতিপক্ষরা
LIVE NEWS & UPDATES
-
18 Aug 2024 11:57 AM (IST)
LIVE: আজ ইস্ট-মোহন সমর্থকরা একজোট
কলকাতা: ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল। শনিবার থেকেই ভারতীয় ফুটবল মহলে এই নিয়ে তোলপাড়। রবিবারের বড় ম্যাচে দুই দলের সমর্থকদের এক হওয়ার পালা ছিল। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। ডার্বি হচ্ছে না, কিন্তু প্রতিবাদ হবে। প্রতিবাদ থামবে না। বিচার চায় আরজি কর। একজোট হয়ে আজ বিকেলে সল্টলেক স্টেডিয়ামে প্রতিবাদে সামিল হবেন ইস্ট-মোহনের সমর্থকরা। ডুরান্ড ডার্বি বাতিল হলেও রবিবার দিনভর কলকাতার দুই প্রধানের সমর্থকদের কার্যকলাপ, দুই টিমের ফুটবলারদের রিঅ্যাকশন জানতে নজর রাখুন TV9Bangla Sports -এর এই লাইভব্লগে।
Published On – Aug 18,2024 11:56 AM