RG Kar: রাত জাগিয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে CBI, মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার পর ১২ ঘণ্টা অতিক্রান্ত - Bengali News | CBI questioning RG Kar Medical College Ex principle Sandip Ghosh for whole night - 24 Ghanta Bangla News
Home

RG Kar: রাত জাগিয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে CBI, মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার পর ১২ ঘণ্টা অতিক্রান্ত – Bengali News | CBI questioning RG Kar Medical College Ex principle Sandip Ghosh for whole night

Spread the love

রাতভর জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষেরImage Credit source: GFX- TV9 Bangla

কলকাতা: শুক্রবার দুপুরে সেই যে মাঝরাস্তা থেকে সন্দীপ ঘোষকে পাকড়াও করে সিবিআই, তারপর ১২ ঘণ্টা কেটে গেলেও সিজিও কমপ্লেক্স থেকে বেরোননি আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। সূত্রের খবর, আরজি কর-কাণ্ডে ম্যারাথন জেরা চলছে সন্দীপ ঘোষের। ‘তিলোত্তমা’র মৃত্যুর পর থেকেই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার সময় তিনিই ছিলেন আরজি করের অধ্যক্ষ। ইতিমধ্যে তিনি ইস্তফা দিয়েছেন ঠিকই, তবে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদ দিয়েছে স্বাস্থ্য় দফতর।

হাইকোর্টে সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তাঁকে ‘প্রভাবশালী’ ও ‘পাওয়ারফুল লোক’ বলে উল্লেখ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালত প্রশ্ন তুলেছে, হাসপাতালের ভিতরে একজন মহিলা চিকিৎসকের দেহ পড়ে থাকা সত্ত্বেও, কেন অভিযোগ জানালেন না প্রিন্সিপাল? নতুন দায়িত্ব গ্রহণ করার আগে তাঁকে ছুটিতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আপাতত ছুটিতেই আছেন সন্দীপ ঘোষ।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *