Sujit Basu: মেয়ের বিয়ে হোক বা শ্রীভূমির পুজো, সুজিত মানেই সোনা! জানেন মোট কত সম্পত্তি? - Bengali News | TMC Minister Sujit Bose assets total income from his affidavit at election commission - 24 Ghanta Bangla News
Home

Sujit Basu: মেয়ের বিয়ে হোক বা শ্রীভূমির পুজো, সুজিত মানেই সোনা! জানেন মোট কত সম্পত্তি? – Bengali News | TMC Minister Sujit Bose assets total income from his affidavit at election commission

Spread the love

বিধায়ক সুজিত বোস। Image Credit source: TV9 Bangla

কলকাতা: রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কাকভোরে তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান। শুধু রাজনীতিই নয়, এর বাইরেও নানা কর্মকাণ্ডে বছরভর দেখা যায় সুজিত বসুকে। সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজোর জনপ্রিয়তা রাজ্যবাসীকে নতুন করে মনে করাতে হবে না। শ্রীভূমির নামে রয়েছে ফুটবল টিম। তাঁর ক্লাব এবার ইস্টবেঙ্গলকে হারিয়ে ‘কন্যাশ্রী’ কাপে জয়ীও হয়েছে। এহেন ‘দমদার’ দমকলমন্ত্রীর বাড়িতে সকাল সকাল ইডির তল্লাশি। এই মন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত জানেন?

বিধাননগরের বিধায়ক সুজিত বসু। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেন, তাতে ২০১৫ সালের পর থেকে ক্রমশ বেড়েছে আয়। ২০১৫-১৬ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ২০,১৫,৬৫০ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে তা বেড়ে ৩৬,০৮,৭৬০ টাকা হয়। পরের অর্থবর্ষেই যা বেড়ে দাঁড়ায় ৬০,১৪,১৬০ টাকা।

সেই সময় সুজিত বসুর হাতে ছিল নগদ ১,৪৮,০১২ টাকা। ৫ লক্ষ ১১ হাজার টাকার বেশি এলআইসি প্রিমিয়াম দিতেন। ২০১৪ সালে ১৩,৮৫,৭০০ টাকা দামের একটি টয়াটো ইনোভা গাড়ি ছিল তাঁর। ২০১৯ সালে একটি স্করপিও যুক্ত হয় তালিকায়। ১৫,০৩,১১১.০১ টাকা দাম। ফিক্সড ডিপোজিট রয়েছে ১০ লক্ষ টাকার।

এই খবরটিও পড়ুন

সুজিতের হলফনামা বলছে, সে সময় তাঁর হাতে ছিল ১ কোটি ৪১ লক্ষ ৪৪ হাজারের বেশি অস্থাবর সম্পত্তি। তাঁর স্ত্রীর হাতে ছিল ৬০ লক্ষ ৬৩ হাজারের অস্থাবর সম্পত্তি। ১৭৯.৫ গ্রাম সোনার গয়না ছিল সুজিতের নামে। যার বাজারমূল্য ৪,৭৫,৩৮৯ টাকা। হিরের গয়না ছিল ৩,২৮,৬২৫ টাকা মূল্যের। শ্রীভূমি এলাকায় তাঁর নামে রয়েছে দু’টি ঠিকানা। বিরোধীরা বলেন, মেয়ের বিয়েতে সুজিত যে গয়না দিয়েছেন, তাঁর মধ্যে সোনার গয়না নাকি ৪০ ভরির উপরে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *