Blast In Cafe: যোধপুর পার্কের ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল শাটার, ঝলসে গেল সব – Bengali News | Blast in cafe Horrible explosion at Jodhpur Park cafe
যোধপুর পার্কের ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণImage Credit source: TV9 Bangla
কলকাতা: খোদ কলকাতায় ক্যাফেতে বিস্ফোরণ। সকাল সাড়ে ১১টা নাগাদ যোধপুর পার্ক এলাকায় একটি ক্যাফেতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ক্যাফেটি। শাটার ভেঙে যায়। ক্যাফেরই এক কর্মী আহত হন বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের জেরেই জ্বলে ওঠে গোটা ক্যাফে।দমকলের ১ ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। কী থেকে বিস্ফোরণ, তা স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থাকে লিকেজ হওয়ায় কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেটা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ।
বিস্তারিত আসছে..