Gold Price Hike: সোনার দাম কমেছে বলে খুশি? এই পথে ফের সোনার দাম বাড়াতে চলেছে সরকার – Bengali News | Gold Price May Hike Again, Govt Planning to Hike GST on Gold, Says Expert Source
নয়া দিল্লি: বাজেটে বড় চমক দিয়েছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোনা-রুপোর উপরে আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেছেন। এর ফলে স্বাভাবিকভাবেই কমেছে সোনা-রুপোর দাম। এই খবরে বেজায় খুশি হয়েছিলেন মধ্যবিত্ত মানুষ থেকে স্বর্ণ ব্যবসায়ীরা। বিগত কয়েকদিনে বেশ বিক্রিবাট্টাও বেড়েছে সোনার। তবে এই সুখের সময় কিন্তু স্বল্পমেয়াদী, কারণ ফের বাড়তে চলেছে সোনার দাম।
সরকার সোনা-রুপোর উপরে শুক্ল কমালেও, অন্য পথে ফের বাড়তে চলেছে সোনার দাম। সূত্রের খবর, সরকার সোনা ও রুপোর উপরে জিএসটি বাড়াতে চলেছে সরকার। বর্তমানে সোনা-রুপোর উপরে ৩ শতাংশ জিএসটি ধার্য করা। জানা গিয়েছে, এই শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ করা হতে পারে। এর ফলে স্বাভাবিকভাবেই ফের বাড়বে সোনার দাম।
শিল্প বিশেষজ্ঞদের মতে, জিএসটি হার বৃদ্ধি হতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটেই জিএসটি সহজীকরণের কথা বলেছিলেন। এরপরই অনুমান করা হচ্ছে, জিএসটির হার ৩ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ হতে পারে।
বাজেটে সোনা-রুপোর উপরে শুল্ক কমিয়েছিল সরকার। ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। এছাড়াও, এগ্রি ইনফ্রা অ্যান্ড ডেভেলপমেন্ট সেস (SIDS) শুল্কও ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। বর্তমানে সোনার ওপর ৩ শতাংশ জিএসটি ধার্য করা হয়। সব মিলিয়ে সোনার ওপর মোট ৯ শতাংশ কর দিতে হয়। আগে এই কর ছিল ১৮ দশমিক ৫ শতাংশ।