রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিনের বিশেষ আচার প্রধানমন্ত্রী মোদীর, মাকে স্মরণ করে দিলেন এই বার্তা – Bengali News | Pm modi starts special 11 day ritual before ayodhya ram mandir pran pratishtha
নয়া দিল্লি: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিনের একটি বিশেষ আচার-অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১২ জানুয়ারি), এক্স হ্যান্ডেলে হিন্দিতে করা এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র ১১ দিন বাকি। আমি সৌভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি। প্রভু আমাকে প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এই কথা মাথায় রেখে আমি আজ থেকে ১১ দিনের একটি বিশেষ আচার শুরু করছি। আমি সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চাইছি। এই মুহুর্তে, আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।” নাসিক থেকে তিনি এই আচার অনুষ্ঠান শুরু করবূেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।