ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, তফসিলি জাতি-উপজাতির মধ্যেও আলাদা সংরক্ষণে সম্মতি – Bengali News | In a historical Verdict, Supreme Court Okays distinguished Quota among SC, ST
নয়া দিল্লি: ঐতিহাসিক রায়। জনজাতি-উপজাতির মধ্য়েও শ্রেণি বিভাজনে সম্মতি সুপ্রিম কোর্টের। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাত বিচারপতির বেঞ্চের তরফে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে তফসিলি জাতি-জনজাতির মধ্যে শ্রেণি বিভাজনে সম্মতি দেওয়া হয়। পিছিয়ে পড়া শ্রেণি যাতে শিক্ষা ও চাকরিতে আরও সুযোগ পায়, তার জন্যই এই রায় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চের তরফে ২০০৪ সালের রায় খারিজ করে দিয়ে তফসিলি জাতি-জনজাতির মধ্যেও শ্রেণি বিন্যাসে সম্মতি জানানো হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের ছয় বিচারপতি এই রায়ের সপক্ষে সম্মতি জানানো হয়। বিচারপতি বেলা ত্রিবেদী রায়ে বিরোধিতা করেছেন।
২০০৪ সালে ইভি চিন্নায়া বনাম অন্ধ্র প্রদেশ সরকারের মামলায় পাঁচ বিচারপতির বেঞ্চের তরফে সংরক্ষণে তফসিলি জাতি-উপজাতির মধ্যে শ্রেণি বিভাজনের সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছিল। সেই সময় মামলার শুনানিতে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে তফসিলি জাতি-উপজাতির মধ্যে আরও শ্রেণিবিভাজনের সপক্ষেই সম্মতি দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতির পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছিল, সাব ক্লাসিফিকেশন ও সাব-ক্যাটেগরিজেশনের মধ্যে ফারাক রয়েছে।
বিস্তারিত আসছে…