Stabbing: মোমোর দোকানে সস চেয়েছিলেন যুবক, ছুরি চালিয়ে দিলেন দোকানি - Bengali News | momo shopkeeper stab delhi man when he ask extra red sauce for momo - 24 Ghanta Bangla News
Home

Stabbing: মোমোর দোকানে সস চেয়েছিলেন যুবক, ছুরি চালিয়ে দিলেন দোকানি – Bengali News | momo shopkeeper stab delhi man when he ask extra red sauce for momo

Spread the love

নয়া দিল্লি: মোমোর দোকানে গিয়ে অতিরিক্ত স্যুপ কিংবা চাটনি, কম বেশি সকলেই চান। কিন্তু সেই চাওয়ার খেসারত যে এমনভাবে দিতে হবে দিল্লির বিশ্বাসনগরের যুবক। বৃহস্পতিবার এলাকারই একটি দোকানে মোমো খেতে গিয়েছিলেন ৩৪ বছর বয়সি ওই যুবক। বছর ২৩-এর যুবকের সেই দোকান। অভিযোগ, দোকানির কাছে অতিরিক্ত সস চেয়েছিলেন কুমার সন্দীপ মানে ওই যুবক। এরপরই তাঁর মুখে ছুরির কোপ বসান দোকানি। অভিযুক্তের নাম বিকাশ বলে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে ফর্শবাজার থানায়।

ডেপুটি কমিশনার অব পুলিশ রোহিত মিনা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কাছে অভিযোগ আসে এক যুবকের উপর হামলা হয়েছে। আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, সন্দীপকে মোমোর সঙ্গে সস দিয়েছিলেন বিকাশ। এরপর সন্দীপ আরও কিছুটা সস চান। তবে বিকাশ তা দিতে রাজি হননি। কারণ তাঁর কাছে স্টক ফুরিয়ে আসছিল।

এই নিয়েই বিকাশ ও সন্দীপের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। হঠাৎই সামনে রাখা ছুরি হাতে তুলে নেন বিকাশ। মুখে পর পর দু’বার তা চালান বলেও অভিযোগ। এদিকে এই ঘটনার পরই বিকাশ মোমোর ঠেলাগাড়িটি ফেলে পালিয়ে যান। অন্যদিকে সন্দীপকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *