Ranji Trophy: ম্যাচের সেরা পাবেন পদক! রঞ্জি ট্রফিতে বোর্ডের চমক - Bengali News | Ranji Trophy 2024: ‘Player of the Match’ in Ranji Trophy to get medals - 24 Ghanta Bangla News
Home

Ranji Trophy: ম্যাচের সেরা পাবেন পদক! রঞ্জি ট্রফিতে বোর্ডের চমক – Bengali News | Ranji Trophy 2024: ‘Player of the Match’ in Ranji Trophy to get medals

Spread the love

কলকাতা: ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে নজর কেড়েছিল ভারতীয় টিমের মেডেল সেরিমনি। ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে পদক দেওয়া হত ভারতীয় শিবিরে। প্রতি ম্যাচেই কিছু না কিছু নতুনত্ব থাকতো। রীতিমতো কৌতুহলের জায়গা তৈরি হয়েছিল, কে জিতবে সেরা ফিল্ডারের পদক! ম্যাচ শেষে প্রত্যেকেই অপেক্ষা করে থাকতেন। ফিল্ডিংয়ে বাড়তি তাগিদ দেখা যেত। এ বার রঞ্জি ট্রফিতেও দেওয়া হবে পদক। তবে সেটা সেরা ফিল্ডারকে নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের খেলা হয়েছে। কাল শুরু দ্বিতীয় রাউন্ড। তার আগেই বোর্ডের তরফে দারুণ খবর। এ বার থেকে রঞ্জি ট্রফিতে ম্যাচের সেরা প্লেয়ারকে দেওয়া হবে পদক। এত দিন ম্যাচের সেরাকে ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হত। যদিও পদক দেওয়ায় আর্থিক পুরস্কার বন্ধ হচ্ছে কিনা, এ বিষয়ে নির্দেশিকায় ধোঁয়াশা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, প্রতিটি রাজ্য সংস্থা এবং ম্যাচ রেফারিদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

নির্দেশিকায় রয়েছে, প্রতিটি রাজ্য সংস্থাকেই জানানো হয়েছে, রঞ্জি ট্রফি এলিট এবং প্লেট দুই গ্রুপের ক্ষেত্রেই, ম্যাচের সেরাকে মেডেল দেওয়া হবে। ম্যাচ রেফারি সেই পদক তুলে দেবেন। এত দিন আর্থিক পুরস্কার দেওয়ায়, প্লেয়ারদের কাছে স্মারক হিসেবে রাখার মতো কিছুই থাকত না। বোর্ডের মনে হয়েছে, এই বিষয়টিতে বদল প্রয়োজন। পদক দেওয়া হলে সংশ্লিষ্ট প্লেয়ার সেটা স্মারক হিসেবে রাখতে পারবেন। এত দিন আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে মেডেল পেতেন প্লেয়াররা। এ বার রঞ্জিতেও পেতে চলেছেন।

বোর্ডের এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘অন্যান্য খেলায় অ্যাথলিটদের কাছে দেখানোর মতো কিছু থাকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটারদের কাছে দেখানোর মতো কোনও স্মারক থাকে না। সুতরাং, সিদ্ধান্ত হয়েছে আর্থিক পুরস্কারের সঙ্গে প্রত্যেক ম্যাচের সেরাকে মেডেলও দেওয়া হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *