Gautam Gambhir: ভিডিয়ো: তুমি পারবে… রাহুল দ্রাবিড়ের যে বার্তা আবেগী করল গুরু গৌতম গম্ভীরকে – Bengali News | Rahul Dravid give heartfelt message to India’s new head coach Gautam Gambhir, watch video
Gautam Gambhir: ভিডিয়ো: তুমি পারবে… রাহুল দ্রাবিড়ের যে বার্তা আবেগী করল গুরু গৌতম গম্ভীরকেImage Credit source: X
কলকাতা: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জুতোয় পা গলানো মোটেও সহজ কাজ নয়। তা ভালো মতোই জানেন টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর। শনিবার সকাল ৯টা নাগাদ বিসিসিআই সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জন্য বার্তা দিয়েছেন রাহুল দ্রাবিড়। শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ ভারতের প্রথম টি-২০ ম্যাচ। রাহুল দ্রাবিড় এখন ভারতের প্রাক্তন কোচ। দলের দায়িত্ব গম্ভীরের কাঁধে এসেছে। টিম ইন্ডিয়ার (Team India) কোচ হিসেবে গৌতমের অভিষেক হওয়ার আগে দ্রাবিড় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি গম্ভীরকে নিজের অভিজ্ঞতা নিয়েও জানিয়েছেন।
বিসিসিআই ওই ভিডিয়োটির ক্যাপশনে লিখেছে, ‘ব্যাটন পাস করছি। রাহুল দ্রাবিড়ের পক্ষ থেকে গৌতম গম্ভীরকে অডিয়ো বার্তা।’ ওই ভিডিয়োর শুরুতে দেখা যায় গৌতম গম্ভীর এগিয়ে আসছেন, এবং প্রশ্ন করছেন, আমরা কী কিছু রেকর্ড করব? এরপর তিনি হালকা হেসে একটি চেয়ারে বসেন। তাঁর সামনে খোলা ছিল একটি ল্যাপটপ। এরপর এক কণ্ঠস্বর শোনা যায়, যিনি গম্ভীরকে বলেন, সামনে থাকা ল্যাপটপে ক্লিক করতে। সঙ্গে সঙ্গে রাহুল দ্রাবিড়ের গলার স্বর শোনা যায়।
𝗣𝗮𝘀𝘀𝗶𝗻𝗴 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗯𝗮𝘁𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗰𝗹𝗮𝘀𝘀 & 𝗴𝗿𝗮𝗰𝗲! 📝
To,
Gautam Gambhir ✉From,
Rahul Dravid 🔊#TeamIndia | #SLvIND | @GautamGambhir pic.twitter.com/k33X5GKHm0— BCCI (@BCCI) July 27, 2024