Sayantika Banerjee: এই কাজ করলেই কড়কড়ে ২৫০০০ টাকা উপহার, বিধায়ক হয়েই বড় পদক্ষেপ সায়ন্তিকার - Bengali News | Actress MLA Sayantika Banerjee Took Initiave to Plant Trees, Will Give 25000 rs to 3 Winner Clubs - 24 Ghanta Bangla News
Home

Sayantika Banerjee: এই কাজ করলেই কড়কড়ে ২৫০০০ টাকা উপহার, বিধায়ক হয়েই বড় পদক্ষেপ সায়ন্তিকার – Bengali News | Actress MLA Sayantika Banerjee Took Initiave to Plant Trees, Will Give 25000 rs to 3 Winner Clubs

Spread the love

বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 বাংলা

বরানগর: হারিয়ে যাচ্ছে সবুজ। দিনে দিনে গাছ কেটে গড়ে উঠছে বড় বড় আবাসন-অট্টালিকা। তাই এবার গাছ লাগানোর ক্ষেত্রে বিশেষ উদ্যোগী হলেন অভিনেত্রী-বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় ইস্তেহারের মাধ্যমে সবুজ বরানগর গড়ার প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই মতোই বিধানসভা থেকে ১০০০টি বৃক্ষ এনে, প্রতিটি ক্লাবে বিতরণ করার কথা বলেন তিনি।

জানা গিয়েছে, আগামী ২৭ শে জুলাই বরানগর বিধানসভার অন্তর্গত ক্লাবগুলিকে পাঁচটি করে গাছ দেওয়া হবে। এক বছরের মাথায় বৃক্ষ বিষয়ক বিশেষজ্ঞ দ্বারা প্রদানকারী গাছের অবস্থা দেখে এবং পরিচর্চার ভিত্তিতে সেরা তিনটি ক্লাবকে পুরস্কার প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার। এছাড়াও রানারআপ হিসেবে তিনটি ক্লাবকে উন্নয়নের স্বার্থে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *