NPS Vaatsalya Scheme: সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন নির্মলার NPS বাংৎসল্য স্কিমে! কী সেই স্কিম জানুন – Bengali News | Nps vaatsalya scheme: Union Finance Minister Nirmala Sitharaman Announces NPS Vatsalya Scheme, Where Parents can secure future of their Children
এনপিএস বাৎসল্য স্কিমের ঘোষণা বাজেটে।Image Credit source: TV9 বাংলা
নয়া দিল্লি: বাজেটে বড় ঘোষণা। এবার পেনশন অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত করা যাবে সন্তানদেরও। এ দিনের বাজেটে এনপিএস বাৎসল্য স্কিমের (NPS Vatsalya Scheme) ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কী এই প্রকল্প? কীভাবেই বা সুবিধা পাবেন এই স্কিমের?
এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় নতুন এক প্রকল্প, এনপিএস বাৎসল্য-র ঘোষণা করেন। এই প্রকল্পের অধীনে ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যাকাউন্টে অভিভাবকরা তাদের নাবালক সন্তানদের জন্যও এনপিএস অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন।
সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন বাৎসল্য অ্যাকাউন্ট সাধারণ এনপিএস অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে।
অর্থমন্ত্রী আরও জানান, সরকারি কর্মীদের এনপিএস স্কিম যে প্রশ্ন-উদ্বেগ রয়েছে, তাও শীঘ্রই মেটানো হবে।
এনপিএস কী?
ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস হল কেন্দ্রীয় সরকার ও পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটির অধীনে দীর্ঘমেয়াদী পেনশন স্কিম। এই স্কিমে সরকারি, বেসরকারি ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা টাকা জমা রাখতে পারেন। এই স্কিমে আপনি মাসিক বা বার্ষিক টাকা জমা রাখতে পারেন। অবসরের পর আপনি এই ফান্ড থেকে আংশিক জমা রাখা অর্থ তুলে নিতে পারেন। বাকি টাকা মাসিক পেনশন হিসাবে পাবেন।