Viral Video: শাড়িতে হোঁচট খেয়ে অস্বস্তিতে রাকুল, পাশে দাঁড়িয়ে হাসি? মেজাজ হারালেন অভিনেত্রী - Bengali News | Rakul preet singh gets angry over photographer for this reason - 24 Ghanta Bangla News
Home

Viral Video: শাড়িতে হোঁচট খেয়ে অস্বস্তিতে রাকুল, পাশে দাঁড়িয়ে হাসি? মেজাজ হারালেন অভিনেত্রী – Bengali News | Rakul preet singh gets angry over photographer for this reason

Spread the love

কখনও অসতর্কতায়, কখনও আবার পোশাকের কারণে, আচমকা বহু অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ঘটে যায় অঘটন। এবার তেমনই এক পরিস্থিতির মুখে পড়লেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সদ্য তাঁকে দেখা যায় ধর্মবীর ২ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে। যেখানে উপস্থিত ছিলেন একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রী। সেখানেই স্বামী জ্যাকি ভাগনানির সঙ্গে উপস্থিত হতে দেখা যায়। শাড়ি পরে এদিন সকলের নজর কাড়েন অভিনেত্রী। আর তারই মাঝে হঠাৎ এ কী কাণ্ড ঘটল? চলতে গিয়ে আচমকাই হোঁচট ছেলেন তিনি। পরে গিয়ে ঘটতে পারত বড় বিপদ। যদিও তাঁর পাশে দাঁড়িয়ে থাকা জ্যাকি পলকে স্ত্রীকে সামলে নিয়েছিলেন। তাতেই রক্ষা পান রাকুল। তবে পাশে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের মধ্যে কিছুজন বিষয়টাতে হ হেসে ফেলেন। আর তাতেই মেজাজ হারান রাকুল প্রীত। পলকে সেদিকে তাঁকিয়ে বলেন, ‘এতে হাসার মতো কোনও কথা? হাসলেন কেন?’

বিষয়টা যে মোটেও পছন্দ করেননি রাকুল, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়ে যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এটা পছন্দ করেননি তিনি। রাকুল বরাবরই পাপারাৎজিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। তবে এবার তার ব্যতিক্রম দেখা গেল। তাঁর স্বামী পাশে দাঁড়িয়ে না থাকলে হয়তো তিনি মুখ থুবড়ে পরে যেতেন। তাতে আহতও হতে পারতেন অভিনেত্রী। ফলে সেই পরিস্থিতিতে হাসিটা মোটেও মেনে নিতে পারেনি রাকুল। তাই একপ্রকার স্পষ্ট নিজের মেজাজ বুঝিয়ে দিয়েছিলেন তিনি।

রাকুল বিয়ের পর সিনেমা থেকে খানিকটা দূরে ছিলেন। খুব একটা দেখা যেন তা সেলিব্রিটিকে। তবে ছবি থেকে সরে থাকা নয়, দস্তুর মতো অভিনয় করতেই চান তিনি। একাধিকবার রাকুল জানিয়েছিলেন, বলিউডে তিনি এখনও স্ট্রাগেল করছেন, আরও ভাল চরিত্রের অপেক্ষায় রাকুল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *