Gautam Gambhir Press Conference: 'গৌতম গম্ভীর নয়, ভারতীয় ক্রিকেটের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ', কোচের দায়িত্বে এসে গুরু গৌতমের 'গম্ভীর' বার্তা - Bengali News | Indian new head coach Gautam Gambhir says that The betterment of Indian cricket is more important, not Gautam Gambhir - 24 Ghanta Bangla News
Home

Gautam Gambhir Press Conference: ‘গৌতম গম্ভীর নয়, ভারতীয় ক্রিকেটের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ’, কোচের দায়িত্বে এসে গুরু গৌতমের ‘গম্ভীর’ বার্তা – Bengali News | Indian new head coach Gautam Gambhir says that The betterment of Indian cricket is more important, not Gautam Gambhir

Spread the love

Gautam Gambhir Press Conference: ‘গৌতম গম্ভীর নয়, ভারতীয় ক্রিকেটের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ’, কোচের দায়িত্বে এসে গুরু গৌতমের ‘গম্ভীর’ বার্তা Image Credit source: X

কলকাতা: শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ভারতের নতুন হেড কোচ এক ঝাঁক প্রশ্নের উত্তর দিলেন। গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার কোচ হিসেবে তাঁর ভাবনা কী। ভারতীয় টিমে কোনও জিনিস জটিল করতে নারাজ গম্ভীর। প্রথম দিন থেকেই গুরু গম্ভীর সেই পরিষ্কার বার্তাই দিলেন। তাঁর কাছে জয়ই সব। একটা নিরাপদ, হাসিখুশি ড্রেসিংরুম গড়ে তুলতে চান তিনি। আর নিজেকে নয়, ভারতীয় ক্রিকেটের উন্নতিই যে বেশি গুরত্ব দিচ্ছেন তিনি, তাও বুঝিয়ে দিলেন।

নিজেকে নয়, ভারতীয় ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় বিশ্বাসী গৌতম গম্ভীর। নির্বাচক প্রধান অজিত আগরকরকে পাশে নিয়ে ভারতের নতুন কোচ বলেন, ‘আমি একটা অত্যন্ত সফল দলের দায়িত্ব নিতে চলেছি। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের রানার্স। জয় শাহর সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি জানি বিভিন্ন বিষয় নিয়ে একাধিক গুজব ছড়িয়েছে। নানা জল্পনা-কল্পনা চলেছে। আমরা সেই জিনিসগুলোকে স্পষ্ট করতে পারি। গৌতম গম্ভীর গুরুত্বপূর্ণ নয়, ভারতীয় ক্রিকেটে উন্নতি গুরুত্বপূর্ণ। আমি ওর সঙ্গে কাজ উপভোগ করছি। আশা করছি ভারতীয় দলের উন্নতিতে সাহায্য করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *