Howrah: পাড়ার বৌদিকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় যা-তা করে বসলেন যুবক - Bengali News | Howrah: Youth propose married woman when she reject man accused to beaten woman - 24 Ghanta Bangla News
Home

Howrah: পাড়ার বৌদিকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় যা-তা করে বসলেন যুবক – Bengali News | Howrah: Youth propose married woman when she reject man accused to beaten woman

Spread the love

হাওড়া: এক গৃহবধূকে মারধরের অভিযোগ। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া শিবারামপুর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বড়গাছিয়ার গির্জা পুকুর এলাকায় বাস করেন কৃষ্ণ ধক। অভিযোগ, বড়গাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা সোমা পোড়েল নামের এক গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবেরই প্রতিবাদ করেন ওই গৃহবধূ। রাজি না হওয়ায় অভিযোগ, আজ সকাল ছয়টা নাগাদ ওই গৃহবধূর বাড়িতে এসে তাঁর শাশুড়ি নিভা পোড়েলকে বেধড়ক মারধর করেন। ঘটনাস্থলে গুরুতর আহত হন সোমা ও নিভা উভয়ই।

এই খবরটিও পড়ুন

তাঁদের স্থানীয় মানুষের উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতলে নিয়ে যাওয়া হয়। তবে সোমাদেবীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জগৎবল্লভপুর হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজের স্থানান্তরিত করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছাড়ায়। ইতিমধ্যে ওই গৃহবধূর তরফ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *