Sharmila Tagore: নিকাহনামায় শর্মিলার জন্য ছিল এক অদ্ভুত শর্ত—জানলে অবাক হবেন, তাতে লেখা ছিল… – Bengali News | When Sharmila Tagore Said Yes To Marrying Mansoor Ali Khan Pataudi But Had One Condition
ফোঁস করলেন শিলাজিৎ
গুগলে ‘অযোগ্য’ ছবির কাস্ট লিস্ট সার্চ করলে অভিনেতা-গায়ক শিলাজিৎ মজুমদারের ছবির জায়গায় দেখা যাচ্ছিল অভিনেত্রী-রাজনীতিক লকেট চট্টোপাধ্যায়ের ছবি। বিষয়টি ভাইরাল নেটমহলে। তা নিয়ে ফোঁস করলেন শিলাজিৎ। তিনি বলেছেন, “কে বা কারা বা কোন যন্ত্রের গাফিলতিতে এটা হচ্ছে আমি জানি না। এটা আমার যেমন সমস্যা, তেমনই লকেটেরও। কিন্তু সবাইকে জনে-জনে উত্তর দিতে পারছি না। আমার পেজেই বললাম।” ভ্রম সংশোধিত হয়েছে গুগলে।
অদ্ভুত শর্তের মুখোমুখি শর্মিলা
একে-অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং কিংবদন্তি ভারতীয় অধিনায়ক মনসুর আলি খান পতৌদি। নিকাহনামায় শর্মিলার জন্য ছিল এক অদ্ভুত শর্ত। জানলে অবাক হবেন, তাতে লেখা ছিল “বিয়ের মধ্যে কোনওভাবেই ক্রিকেট সংক্রান্ত কোনও আলোচনা আসবে না।” এই শর্ত জানার পর বিবাহ পরবর্তী সময় স্বামী মনসুরের ক্রিকেট সম্পর্কে কোনও মন্তব্যই করেননি শর্মিলা।
অভিষেকের শ্রদ্ধাজ্ঞাপন
২৫তম কার্গিল দিবসে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন অভিনেতা অভিষেক বচ্চন। তিনি বলেছেন, “যে সকল যোদ্ধারা কার্গিলের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের আমি শ্রদ্ধা জানাতে চাই। আপাদের জন্যেই আমরা শান্তিতে রয়েছি এ দেশে।”
সম্পত্তি কিনলেন কৃতি
কৃতি শ্যানন অবশ্য বহুদিন ধরেই নিজের সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছেন। এবার আলিবাগে ২০০০ স্কোয়ার ফিটের জমি কিনলেন কৃতি। নিজেই সম্প্রতি এই খবরে সিলমোহর দিয়েছেন। তিনি বলেন, আমার নিজের জমি কেনার ইচ্ছে ছিল, ঠিক সেই সময়ই এই খোঁজটা পাওয়া।
সুকেশের চিঠি
আবারও জ্যাকলিন ফার্নান্দেজকে চিঠি লিখলেন কোনমান সুকেশ চন্দ্রশেখর। বর্তমানে তিনি ২০০ কোটি টাকা তছরুপের কেসে জেল বন্দি হয়ে রয়েছেন। চিঠিতে সুকেশ চন্দ্রশেখর জানিয়েছেন যে তিনি জ্যাকলিনের জন্মদিন নিয়ে দারুণ উত্তেজিত। সেই দিন সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীর ভক্তদের ১০০টা আইফোন ১৫ প্রো নাকি উপহারে দিতে চান।
ফ্লোরে হৃত্বিক ধামাকা
যশরাজ স্পাইভার্সের আগামী ছবি হিসেবে আসতে চলেছে ওয়ার ২ ছবি। সেখানে আবারও মুখ্য ভূমিকায় অর্থাৎ মেজর কবীরের চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। অভিনেতা এদিন এই ছবির দ্বিতীয় শিডিউলের কাজ শুরু করলেন। এই শিডিউলে হৃতিকের সঙ্গে যোগ দেবেন জুনিয়র এনটিআরও।
অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী
মালদ্বীপ থেকে সদ্য দেশে ফিরেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এসেই শরীর খারাপ তাঁদের। দু’জনেরই মারাত্মক জ্বর। তড়িঘড়ি হাজির হয়েছেন অভিনেত্রীর মা। শ্রীময়ীও ছাড়বার পাত্র নয়। জ্বর মুখে মাকে দিয়ে রাঁধালেন রাধাবল্লবী, আলুর দম আর মালপোয়া।
মুখ পুড়ল প্রিয়াঙ্কার
বেশ কিছু মাস পর দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি একা নন, সঙ্গে এসেছেন তাঁর স্বামী নিক জোনাস। উপলক্ষ অম্বানির বিয়েতে যোগদান। তবে দেশে ফিরতেই তুমুল সমালোচনার মুখ পড়ত হল তাঁকে। একবাক্য তিনি পেলেন ‘সুবিধেবাদী ট্যাগ’। কেন জানেন? গত বছর ২৪ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন পরিণীতি চোপড়া। আপ নেতা রাঘব চাড্ডার গলায় দিয়েছিলেন মালা। সেই বিয়েতে হাজির হননি প্রিয়াঙ্কা। তবে অম্বানির বিয়ে মিস করলেন না তিনি।
বিক্রমকে শুভেচ্ছা মাধবনের
তামিল ছবি ‘মারা’ থেকে অনুপ্রাণিত হয়ে টলিউডে মুক্তি পাচ্ছে ‘সূর্য’। পরিচালক শিলাদিত্য মৌলিক। অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার ও দর্শনা বণিক। ‘মারা’তে অভিনয় করেছিলেন আর মাধবন। সূর্য মুক্তির আগে বিক্রমকে শুভেচ্ছা জানালেন মাধবন।