Crime News: জমি নিয়ে বিবাদ, তলোয়ার দিয়ে ব্যক্তিকে কোপাল প্রতিবেশী - Bengali News | Crime: Dispute over land, copal neighbor with sword In Katwa Purba Bardhaman - 24 Ghanta Bangla News
Home

Crime News: জমি নিয়ে বিবাদ, তলোয়ার দিয়ে ব্যক্তিকে কোপাল প্রতিবেশী – Bengali News | Crime: Dispute over land, copal neighbor with sword In Katwa Purba Bardhaman

কাটোয়া: সম্পত্তি নিয়ে বিবাদ। এক ব্যক্তিকে তলোয়ার দিয়ে কোপানো অভিযোগ উঠল। মঙ্গলকোটের ঘটনা। এলাকাবাসী আহত ব্যক্তিকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করে। তাঁর পেট, হাত ও কাঁধে তলোয়ারের কোপ মারা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার তলোয়ার। অভিযুক্তদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ। আহতের নাম এসএম মিল্টন।

আহতের পরিবার সূত্রে খবর, ১৯৪২ সাল এক প্রতিবেশী মিল্টনদের পরিবারকে জমি বিক্রি করে বাংলাদেশ চলে যায়। ২০০৮ সালে ফের তাদের পরিবারের কয়েকজন সদস্য ভারতে ফিরে এসে জমির দাবি করে। যা নিয়ে দুপক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল। এলাকার মানুষজন বারবার কিছু পরিমান জমি বাংলাদেশ থেকে আসা পরিবারকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে মিটমাট করে।

এরপর গতকাল সন্ধেয় নাগাদ এই যায়। তারপর বাংলাদেশ থেকে আসা পরিবারের তিন জন অপর পক্ষের এস,এম,মিল্টনের বাড়ির কাছেই তার উপর চড়াও হয়ে তলোয়ার দিয়ে কোপাতে থাকে বলে অভিযোগ। তাঁর চিৎকারে আহতের পরিবার ও এলাকাবাসীরা বাইরে এলে অভিযুক্তরা চম্পট দেয়। ঘটনার তদন্তে পুলিশ।

এসএম মিল্টন বলেন, “সন্ধে বেলা কথা কাটাকাটি হয়েছিল জমি নিয়ে। সন্ধে বেলা ওদের মধ্যে একজন আমায় বাড়ি মারে। এরপর আমার দুহাত ধরে তলোয়ার দিয়ে কোপায়। আমার চিৎকারে লোকজন ছুটে এলে ওরা পালিয়ে যায়।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *