Cataract Operation: ২৪ ঘণ্টায় আরও ৪ রোগীর চোখে সমস্যা, ছানি কাটাতে গিয়ে এ কোন বিপদ? - Bengali News | In past 24 hours four new patients have been infected after Cataract Operation in metiaburuz hospital - 24 Ghanta Bangla News
Home

Cataract Operation: ২৪ ঘণ্টায় আরও ৪ রোগীর চোখে সমস্যা, ছানি কাটাতে গিয়ে এ কোন বিপদ? – Bengali News | In past 24 hours four new patients have been infected after Cataract Operation in metiaburuz hospital

Spread the love

হাসপাতালে রোগীর আত্মীয়রা।Image Credit source: TV9 Bangla

কলকাতা: ছানিকাণ্ডে অস্বস্তি বেড়েই চলেছে স্বাস্থ্য ভবনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার রোগী সংক্রমণের শিকার হলেন। সরকারি হাসপাতালে ছানি কাটিয়ে ক্ষতিগ্রস্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। শনিবার নতুন দুই রোগী সংক্রমণের উপসর্গ নিয়ে যান আরআইও-তে। ছানিকাণ্ডে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে অপারেশন থিয়েটার বা ওটির (OT) প্রোটোকল।

মেটিয়াবুরুজের হাসপাতালে ওটির প্রোটোকল মানা হয়নি বলে অভিযোগ ওঠে। যা সংক্রমণের একটা বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতস কাচের তলায় রয়েছে অস্ত্রোপচারে ব্যবহৃত ওষুধ‌ও। এর‌ই মধ্যে সংক্রমণের শিকার রোগীর সংখ্যা বৃদ্ধিতে বাড়ছে অস্বস্তি।

রিজিওনাল ইনস্টিটিউট অব অবথ্যালমোলজি বা আরআইওতে আসা রোগীর আত্মীয়রা অত্যন্ত ক্ষুব্ধ। এক রোগীর আত্মীয়ের কথায়, “মা কি চোখ ফিরে পাবে আর? কালকে বলল শেষ অপারেশন, আর কিছু করতে হবে না। পরে যা হবে ওষুধেই হবে। জানি না কী হবে।” আরেক রোগীর আত্মীয়ের প্রশ্ন, “২৭ তারিখ যা হয়েছে, ২৮ তারিখও তার পুনরাবৃত্তি কেন হল? ১-৬ তারিখ পর্যন্ত মেডিক্যালে এসেছি ভাল কিছু হবে বলে, সেই একই অবস্থা।”

আর‌আইও-এর প্রাক্তন অধিকর্তা গৌতম ভাদুড়ি বলেন, “ব্যাকটেরিয়া ইনফেকশন হলে রাতারাতি তা ছড়িয়ে পড়ে। এখানে তো অনেকে দু’দিন পর আসছেন। হতে পারে ফাঙ্গাল ইনফেকশন।” তবে এই ধরনের সংক্রমণ বিভিন্ন কারণেই হতে পারে। মেটিয়াবুরুজের হাসপাতালে ওটি প্রোটোকল মানা হয়েছিল কি না তাও নজরে। নিয়মিত স্যানিটাইজেশন, গজ, তুলো সব কিছুই নজরে এক্ষেত্রে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *