Hooghly: ভাইপোকে তুলে নিয়ে গেল পুলিশ, ব্যান্ডেলে গুলিকাণ্ডে নয়া মোড় - Bengali News | One arrested in the case of the murder of Lal Babu Goala an employee of Kolkata Municipality - 24 Ghanta Bangla News
Home

Hooghly: ভাইপোকে তুলে নিয়ে গেল পুলিশ, ব্যান্ডেলে গুলিকাণ্ডে নয়া মোড় – Bengali News | One arrested in the case of the murder of Lal Babu Goala an employee of Kolkata Municipality

Spread the love

হুগলি: ব্যান্ডেলে গুলিকাণ্ডে গ্রেফতার করা হল নিহতের ভাইপোকে। কলকাতা পুরনিগমের কর্মী লালবাবু গোয়ালাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। গত বুধবার সন্ধ্যায় অফিস থেকে ফিরছিলেন লালুবাবু। সেই সময় নিউ কাজিডাঙায় নিজের বাড়ির অদূরেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে। খুব কাছ থেকে গুলি করা হয়।

সেই ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থল থেকে শুরু হয় নমুনা সংগ্রহ। এরইমধ্য়ে লালুবাবুর পরিবারের তরফে তাঁর ভাইপোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। নিহতের পরিবারের দাবি, সম্প্রতি এই ভাইপোর সঙ্গে ঝামেলা হয়েছিল লালুবাবুর। অভিযোগ, তখন জ্যেঠুকে খুনের হুমকি দেন ওই ভাইপো।

অভিযুক্ত নৈহাটি ঋষি বঙ্কিম কলেজের ছাত্র। পুলিশের দাবি, লালবাবুকে খুনে ভাইপোর হাত থাকতে পারে। যে জায়গায় খুন করা হয় জায়গাটা আলো আঁধারি ছিল। মাঠের পাশ দিয়ে ভাইপোর বাড়ি কয়েক সেকেন্ডের রাস্তা। তবে ভাইপো নিজে এই খুন করেছে নাকি শুটার ভাড়া নিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর। পারিবারিক গোলমালের জেরে এই খুন বলে অভিযোগ উঠছে। তবে লালুবাবুর জীবনযাপন নিয়েও নানা তথ্য পুলিশের কাছে আসছে। সবদিকই খতিয়ে দেখছে তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *