Jio New Tariff Plans: বেড়ে গেল জিও-র রিচার্জের খরচ, কোন প্ল্যানের নতুন কী দাম হচ্ছে দেখে নিন - Bengali News | Recharge cost of Jio has increased, check the new price of any plan - 24 Ghanta Bangla News
Home

Jio New Tariff Plans: বেড়ে গেল জিও-র রিচার্জের খরচ, কোন প্ল্যানের নতুন কী দাম হচ্ছে দেখে নিন – Bengali News | Recharge cost of Jio has increased, check the new price of any plan

Spread the love

কলকাতা: স্পেকট্রাম নিলাম শেষ হতেই জল্পনা বাড়ছিল। শোনা যাচ্ছিল প্রথমেই মোবাইলের ট্যারিফ প্ল্যান বাড়ানোর পথে হাঁটতে পারে এয়ারটেল। কিন্তু দেখা গেল সেই কাজ সেড়ে ফেলল জিও। দেশের বৃহত্তম ব্যবহারকারী বেস সহ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার প্রিপেইড ব্যবহারকারীদের চিন্তা বাড়িয়ে ট্যারিফ প্ল্যান ২৫ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার শীঘ্রই একই পথে হাঁটতে চলেছে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়াও। খবর এমনটাই। 

জিও তাদের প্রিপেইড প্ল্যান ১২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে বলে খবর। তবে রিলায়েন্স জিও জানিয়েছে Jio Bharat এবং Jio ফোন ব্যবহারকারীদের জন্য শুল্ক বাড়ানো হচ্ছে না। মোট ১৯টি প্ল্যানের দাম বাড়ছে। তার মধ্যে ১৭টি প্রিপেইড এবং ২টি পোস্টপেইড প্ল্যান রয়েছে৷ রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ এম আম্বানি বিবৃতিতে বলছেন নতুন প্ল্যানগুলি 5G এবং AI প্রযুক্তির উদ্ভাবনীর কথা মাথায় রেখে সামনে আনা হচ্ছে। কোম্পানির বিবৃতি অনুযায়ী, প্রতিদিন ২ জিবি এবং তার বেশি প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে।

রিলায়েন্স জিওর নতুন ট্যারিফ প্ল্যান অনুযায়ী, বেস ট্যারিফ যা আগে ছিল ১৫৫ টাকা, এখন তা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছে। এর মানে ২২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ৩৯৯ টাকার মাসিক ট্যারিফের দাম বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে। 

এই খবরটিও পড়ুন

অন্যদিকে যদি আমরা দুই মাসের প্ল্যানের কথা বলি, তাহলে ৪৭৯ টাকার প্ল্যানটি বাড়িয়ে ৫৭৯ টাকা করা হয়েছে। একইসঙ্গে ৫৩৩ টাকার প্ল্যান বাড়িয়ে ৬২৯ টাকা করা হয়েছে। আগে ৩ মাসের প্ল্যানটি ৩৯৫ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত ছিল। যা এখন বাড়িয়ে ৪৭৯ টাকা থেকে ১১৯৯ টাকার মধ্যে করা হয়েছে। ১৫৫৯ টাকার বার্ষিক প্ল্যান এখন ১৮৯৯ টাকায় পাওয়া যাবে। ২৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানের দাম দেওয়া হয়েছে ৩৫৯৯ টাকা।

একইসঙ্গে ডেটা অ্যাড অন প্ল্যানের ক্ষেত্রে যা আগে ১৫ টাকা থেকে ৬১ টাকা পর্যন্ত ছিল, তা বাড়িয়ে ১৯ থেকে ৬৯ টাকা করা হয়েছে। জিও দুটি পোস্টপেইড প্ল্যানের দরও বাড়িয়েছে। ২৯৯ টাকার পোস্টপেইড বাড়িয়ে ৩৪৯ টাকা করা হয়েছে। যেখানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ৩০ জিবি ডেটা। অন্যদিকে, ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে। এই প্ল্যানে ৭৫ জিবি মাসিক ডেটা পাওয়া যাচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *