T20 World Cup 2024: বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে বিরাট ধাক্কা ভারতের – Bengali News | India’s Suryakumar Yadav being knocked off the top of ICC Men’s T20 Rankings, who climbed top spot
T20 World Cup 2024: বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে বিরাট ধাক্কা ভারতেরImage Credit source: ICC
কলকাতা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) অনবদ্য ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা। আজ, বুধবার আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করেছে। যেখানে সিংহাসনচ্যুত হয়েছেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন। এ বার বিশ্বকাপের সেমিফাইনালের আগে তিনি শীর্ষস্থান হারালেন অজি তারকা ট্রাভিস হেডের কাছে।
আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ রয়েছেন কারা?
১. ট্রাভিস হেড – অস্ট্রেলিয়া – অর্জিত রেটিং পয়েন্ট – ৮৪৪
২. সূর্যকুমার যাদব – ভারত – অর্জিত রেটিং পয়েন্ট – ৮৪২
৩. ফিল সল্ট – ইংল্যান্ড – অর্জিত রেটিং পয়েন্ট – ৮১৬
৪. বাবর আজম – পাকিস্তান – অর্জিত রেটিং পয়েন্ট – ৭৫৫
৫. মহম্মদ রিজওয়ান – পাকিস্তান – অর্জিত রেটিং পয়েন্ট – ৭৪৬
৬. জস বাটলার – ইংল্যান্ড – অর্জিত রেটিং পয়েন্ট – ৭১৬
৭. যশস্বী জয়সওয়াল – ভারত – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৭২
৮. এইডেন মার্কব়্যাম – দক্ষিণ আফ্রিকা – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৫৯
৯. ব্রেন্ডন কিং – ওয়েস্ট ইন্ডিজ – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৫৬
১০. জনসন চার্লস – ওয়েস্ট ইন্ডিজ – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৫৫