Isha Yoga Centre: উচ্চারিত হল হিন্দু-বৌদ্ধ মন্ত্র, সর্বধর্ম সমন্বয়ে পালিত ধ্যানলিঙ্গের প্রতিষ্ঠা দিবস – Bengali News | Isha Yoga Centre celebrates consecration day of Dhyanlinga
কোয়েম্বাটুর: ইশা যোগা সেন্টারে আয়োজিত হল ধ্যানলিঙ্গ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি। ২৪ জুন, সোমবার মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সর্বধর্ম সমন্বয়ের ছবিও দেখা যায় এদিন। উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম ধর্মের প্রতিনিধিরা।
ধ্যানলিঙ্গ হল মূলত ধ্যান করার একটি জায়গা, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই যেতে পারেন। সেখানে গিয়ে প্রার্থনা করতে পারেন নিজের মতো। মনে করা হয়, এই ধ্যানলিঙ্গে প্রার্থনা করলে এক অন্য শক্তি অনুভূত হয়।
সোমবার সকাল ৬টায় ধ্যানলিঙ্গে ওম নমহ শিবায় মন্ত্র উচ্চারণে শুরু হয় অনুষ্ঠান। মন্ত্র পাঠ করেন ইশা ব্রহ্মচারী ও ইশা ব্রহ্মচারিনীরা। এরপর আদি শঙ্করাচার্যের তৈরি করা ‘নির্বাণ শকতম’ পাঠ করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় মায়িলাই সদগুরুনাথম। বৌদ্ধ সন্ন্যাসীরাও মন্ত্রপাঠ করেন। উপস্থিত ছিলেন ‘সেরা মে’ মনাস্টারির প্রতিনিধিরা। কোয়েম্বাটুরের এফএসপিএম সিস্টাররা উচ্চারণ করেন খ্রিস্টান হাইমস। এছাড়া চিদাম্বরম মন্দিরের প্রতিনিধিরা পাঠ করেন রুদ্র-সামক বেদ।
গানের মাধ্যমে ‘নাদ আরাধনা’ উপস্থাপনা করা হয়। ইশা সংস্কৃতির তরফে সংস্কৃত মন্ত্র ও গুরুদোয়ারা সিং সভার তরফে গুরুবাণী পাঠ করা হয়। বিশেষ অতিথি ইসলামের গানও গান এদিন। আশ্রমের আবাসিকরা সুফি গান করেন ও গুরু পূজা করেন। উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৪ জুন ধ্যানলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন সদগুরু।