Fire in Kolkata: বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন, সাদা ধোঁয়ায় ঢাকল এলাকায় - 24 Ghanta Bangla News
Home

Fire in Kolkata: বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন, সাদা ধোঁয়ায় ঢাকল এলাকায়

Spread the love

Fire in Kolkata: বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন, সাদা ধোঁয়ায় ঢাকল এলাকায়

কলকাতা: শহর কলকাতায় ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে আচমকা বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তিন তলার একটি ঘরে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। সময়ের সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন সংখ্যাও বাড়ছে। প্রথমে চার, তারপর পাঁচ, সর্বশেষ আপডেট অনুযায়ী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। এদিন দুপুর সাড়ে চারটে নাগাদ হঠাৎ মেহতা বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনাটি ঘটে। বিল্ডিং থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। এখনও পর্যন্ত এই অঘটনে কোনও হতাহতের খবর মেলেনি। কীভাবে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *